Mauni Amavasya 2026 Shubh Muhurat: মৌনী অমাবস্যায় ভাগ্য বদল! শনি-রাহু-কেতুর দোষ থেকে মুক্তি! জানুন স্নানের শুভ সময়

Mauni Amavasya 2026 Shubh Muhurat: মাঘ মাসের অমাবস্যা তিথি সাধারণত মৌনী অমাবস্যা হিসাবে পালন করা হয়। চলতি বছর মৌনী অমাবস্যা ১৮ জানুয়ারি, ২০২৬ রবিবার।

Mauni Amavasya 2026 Shubh Muhurat: মাঘ মাসের অমাবস্যা তিথি সাধারণত মৌনী অমাবস্যা হিসাবে পালন করা হয়। চলতি বছর মৌনী অমাবস্যা ১৮ জানুয়ারি, ২০২৬ রবিবার।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mauni Amavasya 2026, Maagh Amavasya date, Mauni Amavasya shubh muhurat, Mauni Amavasya snan time, Shani Rahu Ketu dosh upay, Mauni Amavasya puja vidhi, Mauni Amavasya significance, Hindu calendar January 2026, Mauni Amavasya remedies, Bengali astrology news

মৌনী অমাবস্যায় বিশেষ পদ্ধতি শনি-রাহু-কেতুর দোষ থেকে মুক্তি!

Mauni Amavasya 2026 Shubh Muhurat: মৌনী অমাবস্যায় এই বিশেষ কাজে শনি-রাহু-কেতুর দোষ থেকে মুক্তি পান। জানুন শুভ সময় এবং নিশ্চিত প্রতিকারের পদ্ধতি। 

Advertisment

আরও পড়ুন- 'আপনি তো দেবতাদেরও ছাড়ছেন না', মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে মমতাকে তুলোধোনা শঙ্কর ঘোষের

মাঘ মাসের অমাবস্যা তিথি সাধারণত মৌনী অমাবস্যা হিসাবে পালন করা হয়। চলতি বছর মৌনী অমাবস্যা ১৮ জানুয়ারি, ২০২৬ রবিবার। এই দিনটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে নীরবতা পালন, পবিত্র স্নান, উপবাস ও দান করলে স্বাস্থ্য, মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি লাভ হয় বলেই বিশ্বাস। পাশাপাশি, এই তিথিতে ধর্মীয় আচার পালন করলে শনি, রাহু ও কেতুর মতো গ্রহের অশুভ প্রভাব কমে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায়।

আরও পড়ুন-মারকাটারি মেজাজে শীত! এবার কি ঝটপট বিদায়? জানুন হাওয়া অফিসের বড় আপডেট   

হিন্দু বৈদিক পঞ্জিকা অনুযায়ী, ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১২টা ০৩ মিনিট থেকে মাঘ অমাবস্যা তিথি শুরু হবে এবং তা শেষ হবে ১৯ জানুয়ারি রাত ১টা ২১ মিনিটে। এই কারণে ১৮ জানুয়ারির ভোরবেলা থেকেই মৌনী অমাবস্যার আচার পালনের সুযোগ থাকছে। জ্যোতিষীদের মতে, এদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়টি স্নানের জন্য বিশেষভাবে পবিত্র সময় বলে মানা হয়। 

আরও পড়ুন-মায়াপুরে রুম বুকিংয়ের নামে বিরাট প্রতারণা, অভিযোগ পেতেই 'অ্যাকশনে' ইসকন, ভক্ত ও তীর্থযাত্রীদের জন্য জারি সতর্কতা 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মৌনী অমাবস্যায় কিছু বিশেষ প্রতিকার গ্রহণ করলে শনি দোষ, সাড়ে সাতি এবং রাহু-কেতু দোষের প্রভাব হ্রাস পায়। প্রখ্যাত জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, এই দিনে নিকটবর্তী কোনও শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে রুদ্রাক্ষের মালা অর্পণ করলে জীবনের একাধিক অশুভ প্রভাব কেটে যায়। এরপর নিয়ম মেনে শিবের পূজা করে একই জপমালা দিয়ে ভগবান শিবের ১০৮ নাম জপ করা বিশেষ ভাবে শুভ। 

আরও পড়ুন-শীঘ্রই শুরু বিএমসি সহ ২৯ পুরসভার ভোট গণনা, ফলাফলে নজর গোটা দেশের 

পাশাপাশি, গবীব-দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী দান করলে বিশেষ পূণ্য লাভ হয়। জ্যোতিষীদের মতে, এই সমস্ত আচার পালন করলে শনি, রাহু, কেতুর খারাপ প্রভাব কাটে  এবং পূর্বপুরুষদের আর্শীবাদ লাভ হয়। 

বিশেষজ্ঞদের মতে, মৌনী অমাবস্যায় দান, সংযম ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে ইতিবাচক কর্মশক্তি ধীরে ধীরে ব্যক্তির জীবনে শুভ পরিবর্তন, মানসিক শান্তি এবং সৌভাগ্য বয়ে আনে বলে মানা হয়ে থাকে।

আরও পড়ুন- নোবেল পেলেন ট্রাম্প, হতভম্ব 'নোবেল কমিটি'

Mauni Amavasya 2026