Mauni Amavasya 2026: মৌনী অমাবস্যায় কাশী বা প্রয়াগে যেতে পারছেন না? বাড়িতেই সেড়ে নিন পবিত্র স্নান! জানুন সঠিক সময়

Mauni Amavasya 2026:মৌনী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র তিথি। মাঘ মাসের পবিত্র এই দিনে স্নান ও দানের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব।

Mauni Amavasya 2026:মৌনী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র তিথি। মাঘ মাসের পবিত্র এই দিনে স্নান ও দানের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mauni Amavasya 2025: Timings, traditions and the power of silence

মৌনী অমাবস্যার বিশেষ এই দিনে উপবাস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে Photograph: (ফাইল চিত্র)

Mauni Amavasya 2026:মৌনী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র তিথি। মাঘ মাসের পবিত্র এই দিনে স্নান ও দানের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব। ২০২৬ সালে মৌনী অমাবস্যা পড়েছে ১৮ জানুয়ারি, রবিবার। এই তিথিতে স্নানের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে।

Advertisment

আরও পড়ুন-হুড়মুড়িয়ে কমল সোনার দাম

ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্র অনুযায়ী, মৌনী অমাবস্যায় কাশী কিংবা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মন, আত্মা ও শরীর পবিত্র হয়। পাশাপাশি আধ্যাত্মিক শক্তির সঞ্চার ঘটে বলেও বিশ্বাস করা হয়। এই মহাস্নান কেবল সন্ন্যাসী বা যোগীদের জন্যই নয়, গৃহস্থ ও সাধারণ মানুষের কাছেও সমানভাবে তাৎপর্যপূর্ণ।

তবে যদি কোনও কারণে কাশী বা প্রয়াগরাজে যাওয়া সম্ভব না হয়, তাহলেও হতাশ হওয়ার কোন কারণ নেই। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, এই দিন ঘরে বসেই পবিত্র স্নান করে সমান পুণ্য লাভ করা সম্ভব। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তরা কাশী ও প্রয়াগরাজকে স্মরণ করে বাড়ির কাছাকাছি যে কোনও পুকুর, নদী, হ্রদ বা কলের জলে স্নান করতে পারেন। এতে একই রকম পুণ্যফল লাভ হয়।

আরও পড়ুন-রাস্তায় পড়ে থাকা টাকা তোলা কি অশুভ

জ্যোতিষী অনীশ ব্যাস জানান, ২০২৬ সালে মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ১৭ জানুয়ারি, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হচ্ছে ১৮ জানুয়ারি, রবিবার রাত ১টা ০৯ মিনিটে। ফলে ১৮ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টি পবিত্র স্নানের জন্য অত্যন্ত শুভ ।

মৌনী অমাবস্যা মূলত ধ্যান, নীরবতা ও আত্মশুদ্ধির উৎসব। এই দিনে পরিবত্র স্নান করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ সুগম হয় বলে বিশ্বাস। বিশেষজ্ঞদের মতে, যারা এই দিনে কাশী বা প্রয়াগরাজে যেতে পারবেন না, তারা বাড়িতে বা নিকটবর্তী জলাশয়ে সংকল্প নিয়ে স্নান করে দান ও ধ্যান করলে সমানভাবে আধ্যাত্মিক সুফল পেতে পারেন। মৌনী অমাবস্যা সকলের জন্যই আত্মশুদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ সুযোগ।

আরও পড়ুন- 'মোদী ম্যাজিকেই আস্থা'

Mauni Amavasya 2026 Mauni Amavasya