/indian-express-bangla/media/media_files/2025/12/03/meesho-2025-12-03-12-38-47.jpg)
meesho: প্রতীকী ছবি।
Meesho-র আইপিওকে কেন্দ্র করে দেশজুড়ে বিনিয়োগ মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির ২,৪৩৯ কোটি টাকার অ্যাঙ্কর বুকের উল্লেখযোগ্য অংশ SBI Mutual Fund-কে বরাদ্দ করার সিদ্ধান্ত Meesho–র ব্যবস্থাপনাই সরাসরি নিয়েছে, দাবি করেছেন আলোচনায় জড়িত একাধিক স্টেকহোল্ডার। এF ব্যাপারে কোম্পানির মার্চেন্ট ব্যাংকারদের কোনও ভূমিকা ছিল না বলেই জানা গেছে।
এই সিদ্ধান্ত ভারতীয় আইপিও বাজারে একটি নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। যেখানে কোম্পানিগুলি আগেভাগেই বিনিয়োগকারীদের সঙ্গে মূল্য ও বরাদ্দ নিয়ে সরাসরি আলোচনা করে, এবং প্রয়োজনে ব্যাংকারদের পরামর্শকে উপেক্ষা করে।
বড় বিনিয়োগকারীদের ক্ষোভ:
SBI Mutual Fund–কে অত্যধিক বরাদ্দ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে অ্যাঙ্কর বুক থেকে সরে দাঁড়ায় বিশ্বের ও ভারতের কয়েকটি বড় বিনিয়োগকারী সংস্থা, Capital Group,Norges Bank Investment Management,ICICI Prudential MF,Nippon India MF...তাদের অভিযোগ, ভারতের অন্যতম বৃহৎ ফান্ড হাউস হয়েও তারা বরাদ্দ পেয়েছে তুলনামূলকভাবে খুবই কম।
আরও পড়ুন- WB primary teachers scam verdict live: প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজই ফয়সালা হাইকোর্টে
সূত্রের মতে, SBI MF-কে অ্যাঙ্কর ট্র্যাঞ্চে প্রায় ৬০০ কোটি বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। যেখানে ICICI Prudential MF-এর অংশ ছিল মাত্র ১০০ কোটি। কোম্পানি এই বৈষম্য সংশোধন করতে অস্বীকার করে এবং SBI MF-কে আগের প্রতিশ্রুতি রক্ষার যুক্তি দেয়।
আরও পড়ুন-CV Ananda Bose: অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
২ ডিসেম্বর রাতে প্রকাশিত চূড়ান্ত বরাদ্দ অনুযায়ী, SBI Mutual Fund: ৬০৩ কোটি, GIC + Monetary Authority of Singapore: ২০০ কোটি, Fidelity:১৪৮ কোটি, BlackRock: ৭৫ কোটি, Axis MF (ভারতের দ্বিতীয় বৃহত্তম ফান্ড হাউস) মাত্র ৪৮ কোটি।
কেন এত বড় বরাদ্দ SBI MF–কে?
Meesho–র ঘনিষ্ঠ সূত্রগুলির মতে, SBI MF আগেভাগেই মূল্য ও বরাদ্দের ইচ্ছা জানায়।আইপিও চলাকালীন ও তালিকাভুক্তির পরেও ক্রয়–চাহিদা বজায় রাখার আশ্বাস দেয়। নতুন যুগের কোম্পানি সংক্রান্ত আইপিওতে SBI MF–এর দীর্ঘমেয়াদি বিনিয়োগের রেকর্ড Meesho–র ব্যবস্থাপনাকে আস্থা দেয়।
Meesho–র অ্যাঙ্কর বুক প্রায় ৩০ গুণ ওভারসাবস্ক্রাইব হয়। তবে বাজার insiders–দের মতে, অ্যাঙ্কর বিনিয়োগকারীদের টাকা জমা দিতে হয় না, ফলে অনেকেই বড় অঙ্কের বিড দিয়েও পরে ছোট বরাদ্দ পাওয়ার আশায় থাকেন।
আইপিও বিবরণ:
ওপেনিং: ৩ ডিসেম্বর – ৫ ডিসেম্বর ২০২৫
ইস্যু সাইজ: ৫,৪২১.২০ কোটি
ফ্রেশ ইস্যু: ৪,২৫০ কোটি
OFS: ১,১৭১.২০ কোটি
প্রাইস ব্যান্ড: ১০৫ – ১১১
মার্কেট ক্যাপ (উচ্চ প্রাইস ব্যান্ডে): প্রায় ₹৫০,০৯৬ কোটি
লিস্টিং: ১০ ডিসেম্বর ২০২৫ (BSE ও NSE)
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us