রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় বেধড়ক মারের অভিযোগ, তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড় বাংলা

এদিন লাল্টু সিকদারের মৃত্যুর ঘটনার পর মহম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'দু'জনেই আমার সঙ্গে দল করে।দু’জনের মধ্যে কোন মারপিট হয় নি।

এদিন লাল্টু সিকদারের মৃত্যুর ঘটনার পর মহম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'দু'জনেই আমার সঙ্গে দল করে।দু’জনের মধ্যে কোন মারপিট হয় নি।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

রাজ্যের মন্ত্রীর কর্মসূচীতে যোগ দেওয়ায় মার, তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগে তোলপাড় বাংলা

রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়ায় মার খেয়ে প্রাণ গেল এক প্রবীণ তৃণমূল কর্মীর। মৃতর নাম লাল্টু সিকদার(৭০)। বুকে সজোরে আঘাত করে এই প্রবীণ তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে দলেরই আর এক কর্মীর বিরুদ্ধে। আর তা নিয়েই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি থানার বড়পলাশন এলাকায়। লাল্টু সিকদারের মৃত্যুর জন্য তাঁর পরিবার দারু সেখ নামে এলাকার এক ব্যক্তিকে দায়ী করেছেন। জেলার পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন,পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। 

Advertisment

আরও পড়ুন- LIC-এর এই স্কিমের সামনে হার মানবে ব্যাঙ্কের FD-RD, ১৫০ টাকা সাশ্রয় করে গড়ে তুলুন লক্ষ লক্ষ টাকার বিরাট ফান্ড

মৃত লাল্টু সিকদারের ছেলে হালিম সিকদার এবং মেয়ে জাহানারা বেগম জানিয়েছেন,’মঙ্গলবার 
সাতগেছিয়ায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বই মেলার অনুষ্ঠানে গিয়ে ছিলেন লাল্টু সিকদার। তা নিয়ে ওইদিন রাতেই তাঁর বাবার সঙ্গে এক প্রস্ত ঝামেলা হয়। লাল্টু সিকদারকে কটুক্তি করার অভিযোগ উঠে এলাকারই তৃণমূল কর্মী দারু সেখের বিরুদ্ধে।

এরপর বুধবার সকালে ফের এলাকার চায়ের দোকানে লাল্টু সিকদারের সঙ্গে বচসা বাঁধে দারু সেখের।বচসা গড়ায় হাতাহাতিতে। ওই সময়ে দারু সেখ আচমকা লাল্টু সিকদারের বুকে ঘুঁষি মারে। তাতে মারাত্মক জখম হয়ে লাল্টু মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসককে কাছে খবর দেয়।কিন্তু  শেষ রক্ষা হয় নি। চিকিৎসক লাল্টু সিকদারকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের পরিবার সদস্যদের দাবি, দারু সেখ হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা মেমারি ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মহম্মদ ইসমাইলের 
অনুগামী। 

আরও পড়ুন-মোদী হলেন 'বাজপেয়ী', বন্দে মাতরম হল 'বন্দে ভারত', ভুলে ভরা সংসদ, ঠাট্টার ছলে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের    

এদিন লাল্টু সিকদারের মৃত্যুর ঘটনার পর মহম্মদ ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,'দু'জনেই আমার সঙ্গে দল করে।দু’জনের  মধ্যে কোন মারপিট হয় নি।চায়ের দোকানে বচসা হয় দুজনের মধ্যে।ছয় মাস আগে লাল্টু সিকদারের হার্টের অপারেশন হয়েছিল'। যদিও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী এদিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। 

এদিন সকালে এলাকার চায়ের দোকানে লাল্টু সিকদারের সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। বচসা চলাকালীন এক ব্যক্তি  লাল্টু সিকদারের বুকে ঘুঁষি মারে। কিল, চড় মারে অপর আরো দুই ব্যক্তি। সেই মারধোরেই মৃত্যু কয়েক মাস আগে হার্টের অপারেশন হওয়া লাল্টু সিকদারের মৃত্যু হয়েছে বলে সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন। 

আরও পড়ুন-কে হবেন নরেন্দ্র মোদীর উত্তরসূরী? স্পষ্ট জবাব দিয়েই দিলেন মোহন ভাগবত  

একই সঙ্গে তিনি এও জানান,মৃত লাল্টু সিকদারের পরিবার এদিন সন্ধ্যায় ওই  অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের গ্রেফতার হওয়া সময়ের অপেক্ষা মাত্র বলে মন্ত্রী মশাই দাবি করেছেন। 

tmc Murder