/indian-express-bangla/media/media_files/2025/11/27/arrested-2025-11-27-15-49-04.jpg)
Couple assaulted: অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ।
ডাইনি অপবাদ দিয়ে এক দম্পতিকে অত্যাচার, মারধর করার অভিযোগ। এই ঘটনায় পুলিশ ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম শঙ্কর টুডু ওরফে বাস্কে, সোম সরেন, বাপন সরেন, রবীন কিস্কু, সুজয় মুর্মু ও শিবনাথ বাস্কে। পূর্ব বর্ধানের মেমারি থানার চোৎখণ্ড এলাকায় ধৃতদের বাড়ি। পুলিশ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে শঙ্কর ও সোমকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারী অফিসার। সিজেএম ওই দুই ধৃতকে ২ দিন পুলিশি হেফাজত এবং বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন- China Train Accident Tragedy :চিনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, মৃত্যু কমপক্ষে ১১ জনের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি থানা এলাকায় বাড়ি ওই দম্পতির। পূর্ব শত্রুতাবশত কিছুদিন আগে তাদের ডাইনি অপবাদ দেওয়া হয়। বাড়িতে এসে অশান্তি করে অভিযুক্তরা। তা নিয়ে মেমারি থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্তে নামে মেমারি থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার থানায় ডেকে পাঠান তদন্তকারী অফিসার। জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি ফিরে রাত সাড়ে ৯টা নাগাদ ওই অভিযুক্তরা দম্পতির বাড়িতে হামলা চালায়।
মহিলা তার প্রতিবাদ করলে তাঁকে চুলের মুঠি ধরে বের করে মারধর করা হয়। তাঁর পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এমনকি তাঁর শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এমন ঘটনার সময় মহিলার স্বামী মহিলাকে বাঁচাতে গেলে বাঁশ দিয়ে তাঁকে পেটানোয় হয়। শ্বাসরোধ করে তাঁকে মেরে ফেলার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- 'আপনি কি ভারত হিলিয়ে দেবেন, মানুষ আপনাকে বিদায় করবে", মমতাকে ভয়ঙ্কর নিশানা শুভেন্দুর
মারধর-অত্যাচার চলাকালীন দম্পতি চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আশপাশের লোকজন দম্পতির বাড়িতে পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পালানোর আগে তারা দম্পতিকে হুমকি দেয়। মেমারি হাসপাতালে দম্পতির চিকিৎসা হয়। অভিযোগকারীর বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। বয়ান নথিভুক্ত করার জন্য চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন সিজেএম।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us