/indian-express-bangla/media/media_files/2025/12/14/rahul-gandhi-meets-lionel-messi-2025-12-14-08-12-57.jpg)
একান্ত সাক্ষাতে মেসিকে কি বার্তা দিলেন রাহুল গান্ধী?
Rahul Gandhi meets Lionel Messi: কলকাতায় লিওনেল মেসির ‘গোট ট্যুর’ অনুষ্ঠান বিশৃঙ্খলার মধ্যে শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে পৌঁছন আর্জেন্টিনার তারকা ফুটবলার। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি। কলকাতার ঘটনার ঠিক বিপরীত ছবি ধরা পড়ে হায়দরাবাদে, যেখানে মেসির উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন-বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিওনেল মেসি, সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি'পলের সঙ্গে একটি রিল শেয়ার করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা সেই রিলের ক্যাপশনে তিনি লেখেন, “Viva Football With the GOAT @leomessi।” উল্লেখ্য, শনিবার দুপুরে হায়দরাবাদে পৌঁছন রাহুল গান্ধী এবং রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে যোগ দেন। ইনস্টাগ্রামে তিনি আরও কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশন দেন, ‘The beautiful game’।
আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রায় ভর্তি দর্শকাসনের সামনে নিজের অসাধারণ ফুটবল দক্ষতার ঝলক দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও উল্লাসে ভরে ওঠে গোটা স্টেডিয়াম। শনিবার দুপুরে কলকাতার অশান্ত পরিস্থিতির পর হায়দরাবাদে পৌঁছন মেসি। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির উদ্যোগে তাঁকে স্বাগত জানানো হয়। পরে দর্শকদের করতালি-উল্লাসধ্বনির মধ্যেও স্টেডিয়ামে প্রবেশ করেন মেসি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেসি বলেন, “আপনাদের সকলের কাছ থেকে যে ভালোবাসা ও স্নেহ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। হায়দরাবাদে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”এরপর মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল ‘গোট কাপ’ পেনাল্টিতে অংশ নেন। মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডিকেও ফুটবল কিটে মাঠে নামতে দেখা যায়। পাশাপাশি শিশুদের সঙ্গে ফুটবল ক্লিনিক পরিচালনা করেন মেসি ও তাঁর সতীর্থরা। সব মিলিয়ে হায়দরাবাদের পর্বটি সাফল্যের সঙ্গে শেষ হয় এবং ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর দ্বিতীয় অধ্যায় ইতিবাচক বার্তা দিয়েই শেষ হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us