Lionel Messi Kolkata visit: ফুটবলের ঈশ্বর এলেন, লজ্জায় ডুবল যুবভারতী! "ফের প্রমাণিত তৃণমূল মানেই অসভ্যতা", তুলোধনা সুকান্তর

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির আগমনে চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ, গ্যালারি থেকে মাঠে নেমে সমর্থকদের তাণ্ডব, বোতল ও চেয়ার ছোড়া। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল ও রাজ্য সরকার এই ঘটনার জন্য দায়ী।

কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির আগমনে চরম বিশৃঙ্খলা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ, গ্যালারি থেকে মাঠে নেমে সমর্থকদের তাণ্ডব, বোতল ও চেয়ার ছোড়া। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, তৃণমূল ও রাজ্য সরকার এই ঘটনার জন্য দায়ী।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi Kolkata visit,  Jyubabharati Stadium chaos,  Messi stadium incident , Kolkata football news  ,Messi Suarez Dipol event  ,Stadium crowd violence  ,TMC blamed,  Sukanta Majumdar statement,  VIP crowd stampede,  Kolkata sports disturbance,লিওনেল মেসি কলকাতা  ,যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা,  মেসি আগমন , কলকাতা ফুটবল খবর  ,লুইস সুয়ারেজ রদ্রিগো ডি পল,  স্টেডিয়াম ভাঙচুর  ,তৃণমূলের দায়,  সুকান্ত মজুমদার  ,ভিআইপি সমর্থক তাণ্ডব  ,ক্রীড়া ইভেন্ট উত্তেজনা

Jyubabharati Stadium chaos: যুবভারতী ক্রীড়াঙ্গণে মেসি। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Messi stadium incident: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমন ঘিরে শনিবার সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে এগারোটা নাগাদ মেসির গাড়ি স্টেডিয়ামে পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Advertisment

মেসির সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ফুটবল তারকা লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তাঁদের এক ঝলক দেখার আশায় হাজার হাজার দর্শক স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন। তবে অভিযোগ, মেসি মাঠে প্রবেশের আগাগোড়া সময়ে তাঁকে ঘিরে রাখেন রাজ্য সরকারের মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ভোটার তালিকায় বড় ধাক্কা, মৃত, নিখোঁজ ও স্থানান্তরিত ৫৮ লক্ষের বেশি ভোটার

এর ফলে গ্যালারিতে বসে থাকা দর্শকরা সরাসরি মাঠে মেসিকে দেখতে পাননি। দর্শকদের অভিযোগ, মোটা অঙ্কের টিকিট কেটেও তাঁদের মেসিকে দেখতে হয়েছে শুধুমাত্র স্টেডিয়ামে বসানো তিনটি জায়ান্ট স্ক্রিনে।

আরও পড়ুন- MGNREGA revamp: ১০০ দিনের সীমা ভাঙতে চলেছে MGNREGA? কেন্দ্রের বড় সিদ্ধান্তের ইঙ্গিত

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন একাংশ দর্শক। গ্যালারিতে শুরু হয় ভাঙচুর। কিছুক্ষণের মধ্যেই বহু দর্শক গ্যালারি থেকে নেমে এসে মাঠের ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন। অভিযোগ, মেসির সামনেই মাঠে জলের বোতল ও চেয়ার ছোড়া হয়।

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত নাজেহাল হতে হয় পুলিশ কর্মীদের। মুহূর্তের মধ্যেই গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্রের চেহারা নেয়। অনুমান করা হচ্ছে, কয়েক হাজার দর্শক মাঠে নেমে পড়েছিলেন।

আরও পড়ুন-Dhulian fair accident: দোলনার চাকার ফাঁদে চুল, নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ

 চূড়ান্ত বিশৃঙ্খলা সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত দ্রুত মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকেই দায়ী করেছেন।

সুকান্ত মজুমদার বলেন, “আরও একবার প্রমাণিত হল তৃণমূল মানেই অসভ্যতা। মেসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার পশ্চিমবঙ্গে আসা গর্বের বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু শুরু থেকেই এই কর্মসূচি তৃণমূল হাইজ্যাক করেছে। স্টেডিয়ামে যারা ঢিল, বোতল ছুড়েছে, তারাও তৃণমূলের লোক। টিকিট বিক্রি হয়েছে পাঁচ থেকে আট হাজার টাকায়, চূড়ান্ত কালোবাজারি হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ ভিড় সামলাতে ব্যর্থ হয়েছে। এই বিশৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারই দায়ী।”

kolkata news Lionel Messi Bengali News Today Lionel Messi Kolkata live updates Lionel Messi in Kolkata today Lionel Messi India tour Kolkata