Lionel Messi GOAT India Tour 2025: মেসিকে নিয়ে কলকাতায় তোলপাড়, মুখ্যমন্ত্রীকেই গ্রেফতারের দাবি, বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা

Lionel Messi GOAT India Tour 2025: ফুটবল আইকন লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Lionel Messi GOAT India Tour 2025: ফুটবল আইকন লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Messi Kolkata visit, Kolkata chaos, Himanta Biswa Sarma statement, Mamata Banerjee criticism, GOAT Tour 2025, West Bengal law and order, VIP culture controversy, Kolkata Police, football event chaos, political reaction on Messi visit

মুখ্যমন্ত্রীকেই গ্রেফতারের দাবি, বোমা ফাটালেন হিমন্ত বিশ্ব শর্মা

Lionel Messi GOAT India Tour 2025:মেসিকে নিয়ে কলকাতায় তোলপাড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবিতে সরব হিমন্ত বিশ্ব শর্মা। 

Advertisment

ফুটবল আইকন লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার মেসির ‘GOAT Tour 2025’-এর অংশ হিসেবে কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তা রাজ্যের আইনশৃঙ্খলার সম্পূর্ণ ব্যর্থতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি 

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই ঘটনার দায়িত্ব শুধু আয়োজকদের ওপর চাপিয়ে দিলে হবে না। তাঁর মতে, জবাবদিহি দিতে হবে প্রশাসনের একেবারে শীর্ষ স্তরকেও। তিনি আরও বলেন, “রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিজেই মুখ্যমন্ত্রী, এবং কলকাতা পুলিশের কমিশনার, এই দু’জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।” এমনকি তিনি দাবি করেন, গতকালের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা উচিত ছিল।তবে আয়োজকের গ্রেপ্তার প্রসঙ্গ এড়িয়ে হিমন্ত শর্মা বলেন, অনুষ্ঠানের মূল দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের শীর্ষ আধিকারিকদের, কারণ বড় মাপের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য প্রশাসনেরই।

আরও পড়ুন- বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর  

ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরে অন্যান্য রাজ্যের উদাহরণ দেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জুবীন গর্গের মৃত্যুর পর গুয়াহাটির রাস্তায় প্রায় তিন দিন ধরে প্রায় ১০ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, তবুও কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ”এছাড়াও তিনি মুম্বইয়ে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ তুলে বলেন, এত বড় আয়োজনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শর্মার অভিযোগ, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ভিআইপি সংস্কৃতি চরমে পৌঁছেছে।পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বের সমালোচনা করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই ঘটনার পর রাজ্য নেতৃত্বের আত্মসমালোচনা করা উচিত ছিল কারণ , “মেসি গোটা বিশ্বের কাছেই একজন আইকন"।

আরও পড়ুন- বিরাট হুঙ্কারে বিশ্ব কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প 

Lionel Messi Chief Minister Mamata himanta biswa sharma Lionel Messi India tour Kolkata