Messi chaos in Kolkata: মেসির কনসার্টে চরম বিশৃঙ্খলা, বিশ্বের নামি-দামি সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাথা হেঁট হল তিলোত্তমার

Messi chaos in Kolkata:কলকাতায় লিওনেল মেসির বহু প্রতীক্ষিত সফর এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে 'বিশৃঙ্খলার কারণে'।

Messi chaos in Kolkata:কলকাতায় লিওনেল মেসির বহু প্রতীক্ষিত সফর এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে 'বিশৃঙ্খলার কারণে'।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi Chaos

মেসির কনসার্টে চরম বিশৃঙ্খলা

Messi chaos in Kolkata: কলকাতায় লিওনেল মেসির বহু প্রতীক্ষিত সফর এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠেছে 'বিশৃঙ্খলার কারণে'। ‘ইন্ডিয়া GOAT ট্যুর’-এর অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেসির সংক্ষিপ্ত উপস্থিতির পরই ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাঠে চেয়ার ও বোতল ছোঁড়া,ভাংচুর, অগ্নিসংযোগের মতো ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় স্টেডিয়াম।

Advertisment

বিবিসি, দ্য গার্ডিয়ান এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার সমর্থক হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে মেসিকে এক ঝলক দেখার আশায় স্টেডিয়ামে এসেছিলেন। কিন্তু আর্জেন্টাইন তারকা মাত্র কয়েক মিনিট মাঠে হেঁটে বেড়ানোর পরই নিরাপত্তার কারণে স্টেডিয়াম ছাড়েন। এরপরই দর্শকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে বোতল ছুঁড়তে শুরু করে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মেসির মাঠে উপস্থিতি মোটে প্রায় ২০ মিনিট স্থায়ী হয়েছিল। হতাশ সমর্থকদের একাংশ ব্যারিকেড টপকে মাঠে ঢোকার চেষ্টা করে এবং ভেঙে ফেলা হয়েছে আসন। জলের বোতল ছুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে দর্শকরা। বহু সমর্থক, যাঁদের কেউ কেউ দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে এসেছিলেন, আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনার অভিযোগ তোলেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার পর পুলিশ মূল আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে এবং গোটা বিষয়টি তদন্তাধীন। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার জানান, আয়োজকেরা লিখিতভাবে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে, ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্রিকেট প্রধান দেশ ভারত হলেও কলকাতায় ফুটবলের প্রতি আবেগ অত্যন্ত গভীর। এক সমর্থকের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “এত বড় অব্যবস্থা বিশ্বাসই করা যায় না। মেসি এত দ্রুত চলে গেলেন যে ঠিকভাবে দেখতেই পেলাম না। মনে হল, তিনি নিজেকে নিরাপদ মনে করেননি।”

এই ঘটনার পর কলকাতা পর্ব শেষ করে মেসি ইতিমধ্যেই হায়দ্রাবাদে পৌঁছেছেন, যেখানে তাঁর সফরের দ্বিতীয় পর্ব শুরু হয়। সেখানে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির পাশাপাশি লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীও মেসির সঙ্গে সাক্ষাত করেন। দর্শকদের উদ্দেশ্যে মেসিকে লম্বা শট মারতেই দেখা গিয়েছে।

আরও পড়ুন- বিরাট হুঙ্কারে বিশ্ব কাঁপালেন ডোনাল্ড ট্রাম্প  

বিশৃঙ্খলার ঘটনায় মুখ খুললেন ক্রিড়ামন্ত্রী, কড়া বিবৃতি AIFF-এর  

খসড়া তালিকা প্রকাশের পরই রাজ্যে মোদী, বিরাট জনসভা থেকে তৃণমূলকে আগুনে আক্রমণের জোর প্রস্তুতি 

leo messi