/indian-express-bangla/media/media_files/2025/12/15/chaos-2025-12-15-16-35-02.jpg)
Messi GOAT Tour India: যুবভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি সামালের চেষ্টা পুলিশের।
Messi Kolkata Chaos: বাংলাদেশে এমনই দৃশ্য দেখা গিয়েছিল ৫ অগাস্ট ২০২৪। বঙ্গ ভবন থেকে লুঠপাটের জিনিস মাথায় করে, হাতে নিয়ে যেতে দেখা গিয়েছিল। লুঠের মধ্যে ছিল বাড়ির আসবাব থেকে পোষাক-পরিচ্ছদ, নিত্যুপ্রয়োজনীয় জিনিস থেকে ফুলের টবও। শেষমেশ দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সল্টলেকে বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসিকে দর্শন করতে না পেরে এমনি দৃশ্যের সাক্ষী থেকেছে সল্টলেকের যুবভারতী। ভাইরাল ভিডিওতে যা প্রত্যক্ষ করেছে আপামর বিশ্ববাসী।
মেসিকে দেখার জন্য় পাশের ত্রিপুরা, অসম, সিকিম থেকেও এসেছিল ফ্যানেরা। অনেকেই আবার ব্ল্যাকেই টিকিট কেটেছিলেন একবার অন্তত মেসিদর্শন করবেন সেই আশায়। সেই আশায় জল ঢেলে দেয় খোদ আয়োজকের অপরিনাম দর্শিতা। মেসি মাঠে থাকলেও তাঁর মুখদর্শন করতে পারনেননি স্টেডিয়ামে হাজির হাজার হাজার ভক্ত। কেউ জমানো টাকায়, কেউ আবার বেরাতে যাওয়ার টাকা খরচ না করে এসেছিলেন ফুটবলের রাজপুত্রকে একবার চোখের দেখা দেখতে।
এই দেখা না পেয়ে ধৈর্যের বাঁধ ভাঙে দর্শকদের। প্রথমে জলের বোতল ছোড়া দিয়ে শুরু হয়। তারপর স্টেডিয়ামের তেয়ার ভাঙচুর চলে অবাধে। তবে এখানেই থামেননি দর্শকরা। কেউ মাঠে পাতা ম্যাট কাঁধে করে বাড়ি নিয়ে গিয়েছেন। অসম থেকে আসা মেসিভক্ত তো ভাঙা চেয়ার নিয়ে স্টেডিয়াম ছেড়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফুলের টব দুহাতে নিয়ে চলেছেন এক মেসি ফ্যান। তিনি তো বলছেন ওই টবদুটো তিনি তাঁর স্ত্রীকে গিফট হিসাবেব দেবেন।
আরও পড়ুন-West Bengal news live Updates: রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা
মেসি-ভক্তদের কিয়দংশের এই লুটপাট করে বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্যকে অনেকেই বাংলাদেশের ঘটনার সঙ্গে তুলনা করছেন। ক্ষিপ্ত মেসি-ফ্যানেরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাক করে জলের বোতলও ছুঁড়়েছে। প্রায় পালিয়ে রক্ষা পেয়েছেন মন্ত্রী। অভিযোগ, ২০টাকার জলের বোতল মাঠে বিক্রি হয়েছে ২০০টাকায়। স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ক্ষিপ্ত দর্শকরা। কিন্তু যেভাবে টব থেকে ম্যাট লুঠ করে বাড়ি নিয়ে গিয়েছে দর্শকরা তা উদাহরণ হিসাবে থেকে গেল ভবিষ্যতের জন্য রয়ে গেল বড়সড় আশঙ্কা!
আরও পড়ুন-মেসির সঙ্গে ছবি শুভশ্রীর, তারপরই ঝড় সোশ্যাল মিডিয়ায়, ট্রোল আর কুৎসার বিরুদ্ধে থানায় রাজ
আগামী দিনে কোনও নামী তারকাকে বাংলায় আনার সাহস দেখাবেন অর্গানাইজাররা? আন্তার্জাতিকস্তরের কোনও তারকারাও ভবিষ্যতে বাংলায় আসার জন্য উৎসাহিত হবেন? গত শনিবারের যুবভারতীর কলঙ্কজনক ঘটনা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলে দিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us