Messi event chaos Kolkata: মেসির কনসার্টে তাণ্ডবের ঘটনায় এবার বিরাট গ্রেফতারি, পুলিশের জালে কারা জানলে চমকে উঠবেন

Messi event chaos Kolkata: গতকালই শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Messi event chaos Kolkata: গতকালই শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Lionel Messi Chaos

মেসির কনসার্টে তাণ্ডবের ঘটনায় এবার বিরাট গ্রেফতারি

Messi event chaos Kolkata: মেসির অনুষ্ঠানে যুবভারতীতে তাণ্ডব চালানোর অভিযোগে গ্রেফতার ৫। সিসিটিভি ফুটেজ দেখে ভাংচুরের ঘটনায় গ্রেফতার শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু সহ মোট ৫ জন। গত শনিবার মেসির কনসার্টে ফুটবলের আইকনকে  দেখতে না পেয়ে তান্ডব চলে যুবভারতী স্টেডিয়ামে। এর আগে লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করে। গতকালই শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

Advertisment

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ভেস্তে যাওয়ার ঘটনার পর তদন্তে গতি বাড়াল পুলিশ। আগেই এই ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। এবার স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়াম ভাঙচুরের অভিযোগে প্রথমে দু’জনকে গ্রেফতার করা হয়। পরে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তিন জনকে আটক করা হয়। এই নিয়ে স্টেডিয়ামে তাণ্ডব চালানোর অভিযোগে মোট পাঁচ জনকে গ্রেফতার করা হল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে শতদ্রু দত্ত ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দু’টি মামলা রুজু করেছে। অভিযুক্ত শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। শনিবার লিওনেল মেসির সঙ্গে কলকাতা থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল শতদ্রুর।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের  বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর গোটা বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওই কমিটির সদস্য মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী রবিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি গতকাল ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার দায় কার ওপর বর্তাবে এবং কীভাবে এমন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়     

আরও পড়ুন-ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

আরও পড়ুন-রক্তাক্ত প্রতিশোধ! ভাইকে খুনের বদলা নিতে অভিযুক্তকে কুপিয়ে খুন দাদা

আরও পড়ুন-Kolkata Metro: সোম থেকেই হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিতে বিরাট রদবদল, অফিস বেরোনোর আগে তড়িঘড়ি পড়ুন এই প্রতিবেদন

Lionel Messi leo messi Messi Kolkata news live