/indian-express-bangla/media/media_files/2025/12/19/messi-2025-12-19-12-22-02.jpg)
Lionel Messi Kolkata visit: যুবভারতী ক্রীড়াঙ্গণে মেসির সফরকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল।
সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের বিশ্বসম্রাট লিওনেল মেসির সফরের সময় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। মাঠে বেপরোয়া ভাঙচুর ও তাণ্ডবের জেরে বিধান নগর পুলিশ আরও তিনজনকে গ্রেফতার করেছে। এর আগে একই ঘটনার কারণে ছয়জন গ্রেফতার হয়েছিলেন।
ফুটবলের কিংবদন্তি মেসি যুবভারতীতে পৌঁছনোর পরপরই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। মাঠে নামার পর থেকে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা মেসিকে কার্যত ঘিরে ধরেছিলেন।
আরও পড়ুন- Osman Hadi: ওসমান হাদি কে ছিলেন? যুব আন্দোলনের তরতাজা নেতার মৃত্যুতে অশান্তির স্রোত বাংলাদেশে
হাজার হাজার দর্শক, যারা মূলত মেসিকে দেখার জন্য স্টেডিয়ামে এসেছিলেন, তারা নিরাশ হয়েছিলেন। কারণ, সুরক্ষার অভাবে মেসির ব্যক্তিগত রক্ষীরা মিনিট দশেকের মধ্যেই মেসিকে মাঠ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এদিকে মেসি সরিয়ে নেওয়ার পরই স্টেডিয়াম কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। মাঠের আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ভেঙে ফেলা হয়, এবং ক্ষুব্ধ জনতা সরাসরি মাঠে নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে দ্বিতীয় দফায় তাণ্ডব চালায়। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ভাঙচুর ও তাণ্ডবে যুক্ত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও শুক্রবার, বিধান নগর পুলিশের একটি দল মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালায়। কয়েক ঘণ্টা ধরে চলে সেই তল্লাশি। বিধান নগর পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আরও তদন্ত চলছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us