Messi visit Kolkata chaos: ‘গাড়ি ঘুরিয়ে পালালেন কেন?’ মেসি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে তুলোধনা শুভেন্দুর

Suvendu Adhikari-Mamata Banerjee:যুবভারতীতে মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোকজ ও SIT গঠনেও অসন্তোষ প্রকাশ।

Suvendu Adhikari-Mamata Banerjee:যুবভারতীতে মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোকজ ও SIT গঠনেও অসন্তোষ প্রকাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuva Bharati Stadium incident  ,West Bengal political reaction,  Sports minister resignation news,  SIT probe Messi visit,  Police officials show cause  ,Opposition leader West Bengal,  Stadium mismanagement controversy,মেসি কাণ্ড  ,শুভেন্দু অধিকারীর মন্তব্য  ,মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ,  যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা,  বিরোধী দলনেতার অভিযোগ,  ক্রীড়ামন্ত্রী পদত্যাগ ইস্যু,  সিট তদন্ত  ,পুলিশ কর্তা শোকজ  ,রাজ্য রাজনীতি,  মেসি সফর বিতর্ক

Messi visit Kolkata chaos: মেসি-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। Photograph: (rrr)

Yuva Bharati Stadium incident: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্ট চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই ঘটনার জেরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর। একই সঙ্গে ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

Advertisment

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারসহ একাধিক পুলিশ আধিকারিককে শোকজ নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সুপারিশ অনুযায়ী একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

তবে সরকারের এই পদক্ষেপে সন্তুষ্ট নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মেসি-কাণ্ডের সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই চাপিয়েছেন।

শুভেন্দু অধিকারী বলেন, “এই ঘটনার জন্য যদি কাউকে দায় স্বীকার করতে হয়, তাহলে সবার আগে মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে। সেদিন কেন তিনি গাড়ি ঘুরিয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন, তার ব্যাখ্যা জনগণের সামনে দেওয়া উচিত। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশের কমিশনারকে কেন বরখাস্ত করা হচ্ছে না? শুধুমাত্র শোকজ করেই দায় এড়িয়ে যাওয়া হচ্ছে কেন?”

আরও পড়ুন- SIR List: ৫৮ লক্ষ নাম বাদ! 'মুখ্যমন্ত্রীর চক্রান্তে বিভ্রান্ত উদ্বাস্তুরাও, দায় তাঁকেই নিতে হবে', হুঁশিয়ারি সুকান্তর

বিরোধী দলনেতা আরও বলেন, “অরূপ বিশ্বাস শুধু ক্রীড়ামন্ত্রী নন, তিনি বিদ্যুৎ ও আবাসন দপ্তরেরও মন্ত্রী। ওই দিন আরেক মন্ত্রী সুজিত বসু রাস্তায় দাঁড়িয়ে কমপ্লিমেন্টারি টিকিট বিলি করছিলেন। তিনি দমকলমন্ত্রী। তাহলে তাঁদের কেন মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে নিরপেক্ষ তদন্তের মুখোমুখি করা হচ্ছে না?”

শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিরোধীদের মুখ বন্ধ করার জন্য সামাজিক মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে এবং পরে তা মুছে ফেলা হয়েছে। তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বাঁচার চেষ্টা করেন। এই ঘটনার জন্য অরূপ বিশ্বাস ও সুজিত বসু, এই দু’জনকেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা উচিত। তা না হলে কোনও তদন্তই নিরপেক্ষ হতে পারে না।”

আরও পড়ুন-Arup Biswas resignation: মেসি-কাণ্ডে বিরাট সিদ্ধান্ত, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চান অরূপ বিশ্বাস

তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতির সুপারিশে SIT গঠন করা হলেও এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনই সম্পূর্ণ দায়ী। যুবভারতী কাণ্ডে প্রশাসনিক গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা।

kolkata news Mamata Banerjee Suvendu Adhikari Bengali News Today Lionel Messi Kolkata visit Messi controversy Kolkata