Messi visit Kolkata chaos: যুবভারতী কাণ্ডে তদন্তের ঝড়, একের পর এক পুলিশ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা

Stadium vandalism Kolkata: যুবভারতীতে মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগর সিপিকে শোকজ, সিট তদন্ত ও একাধিক কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা।

Stadium vandalism Kolkata: যুবভারতীতে মেসির সফর ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য পুলিশের ডিজি ও বিধাননগর সিপিকে শোকজ, সিট তদন্ত ও একাধিক কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
Messi visit Kolkata chaos,  Yuva Bharati Stadium incident,  West Bengal Police DGP show cause  ,Bidhannagar Police Commissioner  ,Messi security lapse India,  West Bengal government action  ,SIT probe Messi visit  ,Mamata Banerjee investigation committee  ,Stadium vandalism Kolkata,  Messi India visit controversy,মেসি যুবভারতী কাণ্ড  ,যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা  ,রাজ্য পুলিশের ডিজি শোকজ  ,বিধাননগর পুলিশ কমিশনার  ,মেসির নিরাপত্তায় গাফিলতি  ,নবান্নের কড়া পদক্ষেপ  ,মেসি সফর বিতর্ক  ,স্টেডিয়াম ভাঙচুর  ,সিট তদন্ত মেসি কাণ্ড  ,মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি

Messi visit Kolkata chaos: মেসি-কাণ্ডে কড়া পদক্ষেপ সরকারের।

Yuva Bharati Stadium incident: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ নোটিস পাঠানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, ২৪ ঘণ্টার মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, বিধাননগর পুলিশের ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছে, চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ডিসিপিকে সাসপেন্ড রাখা উচিত।

এছাড়াও, যুবভারতীর ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে রাজ্য ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমারকেও শোকজ করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনার একাধিক স্তরে গুরুতর ত্রুটি ধরা পড়েছে তদন্তে।

আরও পড়ুন- SIR List: ভোটার লিস্টে নাম নেই? ফর্ম ৬ জমা দিয়ে কীভাবে ফের তালিকায় নাম তুলবেন জানুন

উল্লেখ্য, গত শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ফুটবলের রাজপুত্র মাঠে ঢোকার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। মেসিকে ঘিরে ধরেন রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে পদস্থ আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এর জেরে সাধারণ দর্শকরা, যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, ফুটবলের মহাতারকাকে ঠিকমতো দেখতেই পাননি।

সেদিন যুবভারতীর মাঠের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন মেসির সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁরা প্রায় দশ মিনিটের মধ্যেই মেসিকে স্টেডিয়াম থেকে সরিয়ে নিয়ে যান।

আরও পড়ুন-SIR List: ভোটার তালিকা নিয়ে তোলপাড়! আরও একটি লিস্ট প্রকাশ করবে কমিশন, জানেন কী থাকবে তাতে?

মেসি চলে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। স্টেডিয়াম জুড়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ফাইবারের চেয়ার, আসবাবপত্র থেকে শুরু করে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়ে জনতা। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের গাফিলতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সর্বত্র।

ঘটনার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটির প্রাথমিক সুপারিশের ভিত্তিতেই একাধিক পুলিশ আধিকারিক ও রাজ্য ক্রীড়া দপ্তরের শীর্ষ কর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্রের খবর, দায়িত্বে গাফিলতির কারণে অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেবকুমার নন্দনকেও তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-West Bengal news live updates: বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা যাচাই করুন এখনই

 এদিকে, যুবভারতীর ঘটনায় গভীর তদন্তের জন্য চারজন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে রাজ্য সরকার।

Lionel Messi Arup Biswas CM Mamata banerjee Lionel Messi Kolkata chaos Lionel Messi Kolkata visit Messi event mismanagement