/indian-express-bangla/media/media_files/2025/12/13/suvendu-2025-12-13-15-21-58.jpg)
Yuvabharati Stadium chaos: যুবভারতীর বিশৃঙ্খলার দায় সরকারের উপরেই চাপালেন শুভেন্দু অধিকারী।
Messi Kolkata controversy: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে বেনজির বিশৃঙ্খলার সাক্ষী রইল কলকাতা। স্টেডিয়ামে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে শেষমেষ ক্ষমা চাইতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। মেসিকে কলকাতায় আনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্ণধারকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন এই বিশৃঙ্খলার তদন্তে কমিটি গঠন করেছেন। মেসিকে নিয়ে যুবভারতীতে এই লজ্জার ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে বিধে এবার ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোশ্যাল মিডিয়া পোস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা নিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, "যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হলো, সেই ফুটবলপ্রেমীদের ভাগ্যে জুটলো ৫-৭ মিনিটের জায়ান্ট স্ক্রিনের দর্শন !!!"
তিনি আরও লিখেছেন, "ফুটবলের রাজপুত্র লিয়োনেল মেসি যুবভারতীতে ঢোকা মাত্র অন্তত ১০০ জন নেতা মন্ত্রী ও তাদের আত্মীয় পরিজন সাগরেদদের ভিড় ঘিরে ধরে তাঁকে। ফলে গ্যালারি থেকে তাঁকে দেখার কোনো উপায় ছিল না।"
তাঁর কথায়, "মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে পেলেন না দর্শকরা যাদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হয় নি, আর বাধ্য করা হয় ২০ টাকার জল ২০০ টাকায় কিনতে। অথচ তৃণমূল নেতা মন্ত্রীরা ব্যবসা করে নিলেন এই সুযোগে। এদের থেকে শকুনও ভালো !"
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর ব্যবসা, দর্শকদের দুরবস্থা !!!
— Suvendu Adhikari (@SuvenduWB) December 13, 2025
যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, মেসির গায়ে জোঁকের মতো চিটে রইলেন নেতা-মন্ত্রী-তারকারা, আর যাদের পিঠে কাঁঠাল ভেঙে মেসিকে দেখতে পাওয়ানোর লোভ দেখিয়ে হাজার হাজার টাকার টিকিট কাটানো হলো, সেই… pic.twitter.com/PeqrwvbSpb
সেই সঙ্গে তাঁর দাবি, "গ্যালারির সমস্ত দর্শকদের ১০০% টিকিটের দাম ফেরত দিতে হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে এই বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে গ্রেফতার করতে হবে। গোটা বিশ্বের সামনে পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ভোটের আগে লিওনেল মেসির সাথে ছবি তুলে 'খেলা হবে' করতে গেছিলেন ! উল্টে প্রতারিত দর্শক খেলা দেখিয়ে দিয়েছে..."
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us