/indian-express-bangla/media/media_files/2025/12/13/mamata-2025-12-13-14-26-48.jpg)
Yuvabharati Stadium chaos: যুভারতী ক্রীড়াঙ্গণের বিশৃঙ্খলা নিয়ে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী।
Mamata Banerjee reaction Messi: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে আছড়ে পড়েছিল ক্ষোভের আগুন। বেনজির বিশৃঙ্খলায় লজ্জায় মুখ ঢেকেছে কলকাতা। এর আগে এমন চূড়ান্ত অব্যবস্থা শেষ কবে হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। মেসি স্টেডিয়াম ছাড়তেই এদিন রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল যুবভারতী।
চেয়ার, বোতল, গ্যালারির আসবাবপত্র ভেঙে চুরমার করেছেন ক্ষুব্ধ দর্শক। মেসির আগমনকে কেন্দ্র করে এই নজিরবিহীন বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ক্ষোভের কথা স্পষ্ট করেছেন। সেই সঙ্গে এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন এক্স পোস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সাথে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যাঁরা তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিলেন।"
তিনি আরও লিখেছেন, "এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সেইসাথে সকল ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিচারপতি (অব.) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। আরও একবার, আমি সকল ক্রীড়াপ্রেমীর কাছে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি।"
আরও পড়ুন- Dhulian fair accident: দোলনার চাকার ফাঁদে চুল, নিমেষে নিভে গেল কিশোরীর প্রাণ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us