মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, সোনার দাম কোথায় ঠেকল? জানলে চমকে যাবেন

বিশেষজ্ঞদের মতে, ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে সোনা ও রূপার দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে সোনা ও রূপার দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
18 carat gold price today, 18 carat gold chain price, gold price today India, gold rate today, gold GST calculation, gold jewellery GST, gold chain price with GST, gold price hike, 18k gold price per gram, gold rate February 9

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, সোনার দাম কোথায় ঠেকল?

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব  পড়েছে আন্তর্জাতিক ও দেশীয় সোনার বাজারে। নিরাপদ বিনিয়োগের আশ্রয়স্থল হিসেবে সোনার চাহিদা বাড়ায় গত কয়েক দিনের মধ্যেই দাম লাফিয়ে বেড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে প্রাথমিক লেনদেনে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশেরও বেশি বেড়ে ৫,৩৯০ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, ইজরায়েল,  আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হলে সোনা ও রূপার দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।

Advertisment

আরও পড়ুনগ্র্যান্ড ফিনালে-তে জয় পেতে মরিয়া বিজেপি, পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে সরকার বদলের 'ঢাকে পড়ল কাঠি’

ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে  মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠায় দেশের বাজারেও তার সরাসরি প্রভাব দেখা যাচ্ছে। ২ মার্চ সকালে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১ লক্ষ ৭৩ হাজার ২৪০ টাকায়। মুম্বইয়ে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৭৩ হাজার ৯০ টাকা। গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৯,৪৩০ টাকা, যেখানে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ৮,৫৫০ টাকা।

Advertisment

অন্যদিকে, মুম্বই, চেন্নাই ও কলকাতায় বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭৩ হাজার ৯০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও একই হারে সোনার দাম চলছে। দিল্লি, জয়পুর, লখনউ ও চণ্ডীগড়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৮ হাজার ৮১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭৩ হাজার ২৪০ টাকা। আহমেদাবাদ ও ভোপালে ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৭১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭৩ হাজার ১৪০ টাকা।

আরও পড়ুন- নাগপুরে ভয়াবহ বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১৮

বিশেষজ্ঞদের মতে, ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ ইজরায়েল ও আমেরিকার ইরানের  বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা এবং বিমান হামলার পর থেকেই সোনার বাজারে অস্থিরতা বেড়েছে। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে সোনা ও রূপার দামে আরও বৃদ্ধি হতে পারে বলেই মত বাজার বিশ্লেষকদের।

এদিকে রূপার বাজারে কিছুটা ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। ২ মার্চ সকালে রূপার দাম প্রতি কিলোগ্রামে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৯০০ টাকা। যদিও গত সপ্তাহে রূপার দাম প্রায় ২০ হাজার টাকা বেড়েছিল, শুক্রবার দিল্লির বাজারে রূপার দাম প্রায় ১ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ২ লক্ষ ৬৮ হাজার টাকায় নেমে আসে। বাজার পরিস্থিতির উপর নজর রেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- PM Modi: মধ্যপ্রাচ্যে তুঙ্গে অস্থিরতা, ত্রাতার ভূমিকায় মোদী, তড়িঘড়ি ফোন উঠিয়ে বললেন এই বড় কথা  

Gold Price Today Gold Prices