ওড়িশার পর এবার অসম, ‘বাংলাদেশি' সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে বেধড়ক মার, সরব তৃণমূল

মুর্শিদাবাদের এক বাংলা ভাষী পরিযায়ী শ্রমিককে অসমের শিলচরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেস।

মুর্শিদাবাদের এক বাংলা ভাষী পরিযায়ী শ্রমিককে অসমের শিলচরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Assam migrant attack, Bengali migrant assaulted, Silchar violence, Bangladeshi infiltrator allegation, Trinamool Congress allegation, Sushmita Dev, BJP ruled states, Bajrang Dal attack, Murshidabad migrant, Assam law and order

‘বাংলাদেশি' সন্দেহে মুর্শিদাবাদের শ্রমিককে বেধড়ক মার, সরব তৃণমূল।

ওড়িশার পর এবার অসম। ‘অনুপ্রবেশকারী'  সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে মারধরের ঘটনা। নতুন বছরের শুরুতেই বিজেপি-শাসিত রাজ্যের বাঙালি হেনস্থার ভয়ঙ্কর অভিযোগ। 

Advertisment

মুর্শিদাবাদের এক বাংলা ভাষী পরিযায়ী শ্রমিককে অসমের শিলচরে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেস।  জানা গিয়েছে, একদল যুবক বাংলার ওই পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে   মারধর করে। এই ঘটনার পর তিনি এবং তার গ্রামের আরও নয়জন বাসিন্দা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের অসমের রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব অভিযোগ করেছেন, বাংলার অভিবাসী শ্রমিকদের নিয়মিতভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি সন্দেহে হয়রানি করা হচ্ছে। তিনি পুলিশকেও চিঠি লিখে জানান, এই হামলার পেছনে সন্দেহভাজন বজরঙ্গ দল সমর্থকরা।

মুর্শিদাবাদের সুতী থানার অন্তর্গত নূরপুর গ্রামের ৩০ বছর বয়সী রিঙ্কু শেখ শিলচর লাগোয়া একটি   এলাকায় প্রায় ১০ বছর ধরে বসবাস করছেন। তিনি  বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রবিবার, ৪-৫ জন যুবক তাকে পথেই আটকায়। বাংলাদেশি সন্দেহে চলে বেদম প্রহার।   রিঙ্কু জানান, তিনি নিজের ভোটার কার্ড ও আধার দেখিয়েছিলেন, কিন্তু হামলাকারীরা দাবি করেন এগুলো নকল।

এরপর রিঙ্কু পাশেই পুলিশ আউটপোস্টে গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন। এরপরে তিনি পরিচিতদের কল করে বিষয়টি জানান। এই ঘটনার পর তার গ্রামবাসীরাও বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তৃণমূলের তরফে সুস্মিতা দেব তাদের সাহায্যের জন্য লোক পাঠান, যাতে তারা কলকাতা ফিরে আসতে পারেন। রিঙ্কু জানান, তিনি এবং তার গ্রামের একজন বিমান পথে কলকাতায় ফিরবেন। অন্যরা শিলচর থেকে ট্রেনে বাড়ি ফিরবেন।

তৃণমূলের আরও এক রাজ্যসভা সদস্য সামিরুল ইসলাম বলেন, “বাংলা ভাষী পরিযায়ীদের বিজেপি শাসিত রাজ্যে বারে বারে হামলার শিকার হতে হয়েছে। এই ধরনের হামলা, হয়রানি এবং পুলিশি অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে ক্রমাগত ঘটছে। শিলচার পুলিশের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।”

আরও পড়ুন- রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে 'বিদায়ী' মনোজ পন্থও

আরও পড়ুন- পহেলগাঁও জঙ্গি হামলা থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ফিরে দেখা ২০২৫-এর দেশ-বিদেশের শীর্ষ সংবাদ

আরও পড়ুন- ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে

আরও পড়ুন-West Bengal news live updates: নতুন বছরের প্রথম দিনেই নবান্নে বড় চমক! বাংলার প্রথম মহিলা মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তী

Migrant labour