/indian-express-bangla/media/media_files/2026/01/30/mimi-2026-01-30-12-34-56.jpg)
Actress Harassment West Bengal: মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে ধৃত তনয় শাস্ত্রী।
বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্থা ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্লাবকর্তা তনয় শাস্ত্রী। তবে নাটকীয়ভাবে গ্রেফতারির পরই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, হাসপাতালের বেডে শুয়েই মিমিকে পাল্টা হুমকি দিয়েছেন তিনি। পাল্টা মুখ খুলেছেন অভিনেত্রীও।
গত রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। ক্লাবের সদস্যদের দাবি, অভিনেত্রী নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে পৌঁছান। পুলিশের অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। কিন্তু মিমির অনুষ্ঠান শেষ হতে ১২টা পেরিয়ে যাওয়ায় সময়সীমা লঙ্ঘনের অজুহাতে তাঁকে কার্যত জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুন- Arjun Singh: "তৃণমূলের বাড়িতে নিমন্ত্রণ? এক্কেবারে যাবেন না!", অর্জুন সিংয়ের ‘বয়কট’ নিদানে তোলপাড়!
এই ঘটনার পর অপমানের প্রতিবাদে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই ক্লাবের অন্যতম কর্মকর্তা তনয় শাস্ত্রীসহ মোট তিনজনকে গ্রেফতার করে। উল্লেখ্য, তনয়কে গ্রেফতার করতে গেলে স্থানীয় মহিলারা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন- রাজীব বিদায়! কে হবেন রাজ্যের পরবর্তী ডিজিপি? তুঙ্গে চর্চা
গ্রেফতার হওয়ার পরই তনয় শাস্ত্রী অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দম্ভের সঙ্গে বলেন যে, তিনি মিমি চক্রবর্তীকে ‘ছেড়ে দেবেন না’।
আরও পড়ুন-‘মিয়া’ মন্তব্য ঘিরে বিতর্ক, বিরোধীদের আক্রমণের জবাব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এই হুমকির খবর কানে যেতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মিমি। তিনি সরাসরি বলেন, "একটা লোককে এতটা ফুটেজ দেওয়া উচিত নয়।" অর্থাৎ, অভিযুক্তের কোনো কথাকেই গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তিনি আইন নিজের পথেই চলবে বলে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us