South 24 Parganas News: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ! ১৫ বছরের শুভঙ্কর কোথায়? তুমুল চাঞ্চল্য নরেন্দ্রপুরে

Narendrapur missing boy: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ ১৫ বছরের শুভঙ্কর বাড়ুই। নবম শ্রেণির ছাত্রের হদিশ মেলেনি পাঁচ দিনেও। পরিবারে উদ্বেগ, পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিশোরের রহস্যময় অন্তর্ধানকে কেন্দ্র করে।

Narendrapur missing boy: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ ১৫ বছরের শুভঙ্কর বাড়ুই। নবম শ্রেণির ছাত্রের হদিশ মেলেনি পাঁচ দিনেও। পরিবারে উদ্বেগ, পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কিশোরের রহস্যময় অন্তর্ধানকে কেন্দ্র করে।

author-image
Mina Mondal
New Update
Missing footballer Shubhankar Barui  ,Narendrapur missing boy  ,15-year-old footballer missing,  Kolkata missing student  ,West Bengal missing teenager , Shubhankar Barui news  ,Narendrapur police investigation  ,Viral missing case Bengal,  Young footballer disappears,  Family seeks help missing boy  ,Kolkata breaking news missing,  Schoolboy missing West Bengal,নিখোঁজ ফুটবলার শুভঙ্কর , নরেন্দ্রপুর নিখোঁজ কিশোর  ,শুভঙ্কর বাড়ুই নিখোঁজ  ,উঠতি ফুটবলারের হদিশ নেই  ,কলকাতা নিখোঁজ ছাত্র  ,কিশোর নিখোঁজের চাঞ্চল্য  ,নরেন্দ্রপুর থানা তদন্ত  ,নিখোঁজ কিশোরের সন্ধান  ,মাসির বাড়ি থেকে নিখোঁজ,  পশ্চিমবঙ্গ নিখোঁজ খবর  ,ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে উধাও , শুভঙ্করের খবর চাই

Narendrapur Police Station: নরেন্দ্রপুর থানা।

missing teenager: নরেন্দ্রপুর থানা এলাকায় এক কিশোর ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র শুভঙ্কর গত বুধবার, ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল অনুশীলনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।

Advertisment

শুভঙ্কর বর্তমানে খুড়িগাছিতে তার মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই সে মাকে হারিয়েছে। বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় আশ্রয় পেয়েছে মাসির কাছেই। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার প্রতি অনীহা থাকায় মাসি মাঝে মাঝে তাকে বকা দিতেন। পরিবারের আশঙ্কা, সেই মানসিক চাপ থেকেই হয়তো শুভঙ্কর বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তবে কোনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পরিবার।

আরও পড়ুন- West Bengal news live Updates: SIR নিয়ে আইনি লড়াইয়ে আজ নতুন অধ্যায়, শুনানি সুপ্রিম কোর্টে

Advertisment

পরিবারের অভিযোগের ভিত্তিতে নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত। সূত্রের খবর, কিশোরের মোবাইল নম্বর ট্র্যাক করার চেষ্টা চলছে। শুভঙ্করের বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। তিনি কোথায় যেতে পারেন, কোনও বন্ধুর বাড়িতে বা পরিচিত কারও কাছে পৌঁছেছেন কি না, সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-West Bengal Weather Update: ঘূর্ণিঝড় সরতেই হানা শীতের, পারদ পতনে কাঁপবে বঙ্গ, আসছে মরসুমের প্রথম বড় শৈত্যপ্রবাহ

এদিকে কিশোরের নিখোঁজে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী থেকে স্কুলের শিক্ষক, সবাই চিন্তিত শুভঙ্করের খোঁজ নিয়ে। তার পরিবার ও আত্মীয়স্বজনরা অনুরোধ করেছেন, কেউ তাকে দেখে থাকলে বা কোনও খোঁজ পেলে যেন দ্রুত পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন-শতাধিক ভূতুড়ে কর্মীর হদিশ! শতাব্দী প্রাচীন পুরসভায় তুলকালাম, কার প্রশ্রয়ে লাগামহীন নিয়োগ?

পরিবারের এক সদস্য জানান, “শুভঙ্কর কখনও এরকম আচরণ করেনি। কোথায় আছে, কী অবস্থায় আছে, ভেবে রাতদিন আতঙ্কে কাটছে।”  তদন্তে তৎপর পুলিশ। শুভঙ্করের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে থানা সূত্র।

kolkata news Bengali News Today news in west bengal news of west bengal Narendrapur South 24 Parganas news missing boy Missing footballer