'যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...!' মোদীর মুখে 'বঙ্কিম দা', রেগে আগুন মমতা

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের।

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
letter to modi on rape

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ , রেগে আগুন মমতা

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক জোরালো হয়েছে। বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কান্ডারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লোকসভায় দাঁড়িয়ে ‘বঙ্কিমদা’ সম্বোধন করায় 'বাঙালি বিদ্বেষ' ইস্যুতে বিজেপিকে তুলোধোনা তৃণমূলের। মোদীর এই মন্তব্যের তীব্র আপত্তি জানানো হয়েছে তৃণমূলের তরফে।

Advertisment

আজ কোচবিহারের দলীয় জনসভা থেকে এনিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বলেন, "বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন! যেন মনে হচ্ছে হরি দা, শ্যাম দা...! আপনাদের মাথা নিচু করে নাক ক্ষত দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামে বাংলা পথ দেখিয়েছে। কোথায় ছিলেন আপনারা? রামমোহন থেকে ক্ষুদিরাম বাংলার মনীষীদের ইচ্ছাকৃত অপমান করছে বিজেপি। বাংলাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। বিদ্যাসাগরের মূর্তি ভাংলেন, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না।

উল্লেখ্য সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনে ‘বন্দে মাতরম্’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধনের ঘটনায় তৃণমূল সরাসরি বিজেপির বাংলাবিরোধী মনোভাবের প্রমাণ বলেই কটাক্ষ করেছে। মোদীর মন্তব্য থামিয়ে বিরোধিতায় সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “অন্তত বঙ্কিমবাবু বলুন।” আপত্তির পরই নিজের সম্বোধন বদলে নেন প্রধানমন্ত্রী। তাতেই মোদী নিজের বক্তব্য থামিয়ে আপত্তি মেনে নেন। তিনি বলেন, “ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি। আপনার অনুভূতিকে সম্মান জানাই।” পরে খানিক রসিকতার সুরে তিনি যোগ করেন, “তবে আপনাকে দাদা বলে ডাকতে পারি তো? নাকি তাতেও আপত্তি আছে?”

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বললেন, তাতে মনে হল যেন 'চায়ের আড্ডা'য় বসে চলছে আলাপ-চারিতা। বাংলা ও বাঙালি এটাকে ভালভাবে নেয়নি।”

আরও পড়ুন- 'মুনাফাকে অগ্রাধিকার, শিকেয় নিরাপত্তা', ইন্ডিগো বিভ্রাটের মাঝে পাইলটস অ্যাসোসিয়েশনের বিস্ফোরক মন্তব্য

আরও পড়ুন- West Bengal News Live Updates: 'সংবিধানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল',বন্দে মাতরম নিয়ে লোকসভায় ঝাঁঝালো মন্তব্য মোদীর 

আরও পড়ুন-Weekend getaway: কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টায় পৌঁছোন স্বপ্নের স্বর্গে! বাংলার এই প্রান্ত শীতকালীন পর্যটনের বিরল রত্ন 

আরও পড়ুন-Corona Remedies IPO শুরু হতেই হুড়োহুড়ি! লিস্টিংয়ে ‘বড় ধামাকা’ ইঙ্গিত GMP–র 

আরও পড়ুন-ইন্ডিগো বিভ্রাটের জের, সংকটে হাজার হাজার যাত্রী, কোন যুক্তিতে হস্তক্ষেপে অস্বীকার সুপ্রিম কোর্টের?

modi mamata