/indian-express-bangla/media/media_files/2025/12/03/modi-bjp-mps-meeting-sir-message-west-bengal-election-preparation-2025-12-03-15-51-55.jpg)
বাংলা জয়ই পাখির চোখ মোদীর, বঙ্গ বিজেপির নেতাদের বিশেষ ক্লাস প্রধানমন্ত্রীর
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা জয়ে দিলেন বিরাট ম্যান্ডেট। পাশাপাশি SIR নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাঝেই বুধবার সংসদ ভবনে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দেন যে SIR হল একটি ‘শুদ্ধিকরণ প্রক্রিয়া’ এবং এই প্রক্রিা স্বচ্ছভাবে হওয়াই উচিত। প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের মধ্যেও এই বার্তা পরিষ্কারভাবে পৌঁছানো প্রয়োজন, যাতে অযথা কোনও ভুল বোঝাবুঝি না তৈরি হয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সাংসদদের বলেন, “SIR-এর মূল উদ্দেশ্য হলো যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং যারা অযোগ্য, তাদের নাম বাদ দেওয়া। এটিকে জটিল করে তোলার কোনও প্রয়োজন নেই।”
'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই
আগামী বছরের ভোটের আগে কঠোর পরিশ্রমের বার্তা
আগামী বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার লক্ষ্যে বিজেপি জোর প্রস্তুতি শুরু করেছে। এই প্রেক্ষাপটে মোদি সাংসদদের উদ্দেশে বলেন, “আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে এবার আমরা বাংলা জয় করব। আপনারা অনেক দূর এগিয়েছেন, এখন লড়াই চালিয়ে যেতে হবে।”
অশান্তির আশঙ্কা থাকলে গ্রেফতার করা হোক হুমায়ুন কবীরকে, রাজ্যকে পরামর্শ রাজ্যপালের
জনসংযোগ বাড়াতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ
বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তিনি সাংসদদের সোশ্যাল মিডিয়া কার্যকরভাবে ব্যবহার করার নির্দেশ দেন এবং বলেন, কেন্দ্রের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন অত্যন্ত জরুরি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূলের পালটা তোপ
এদিকে,বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, হোয়াটসঅ্যাপের ফাঁস হওয়া মেসেজই দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ প্রশাসন নাকি এসআইআর প্রক্রিয়ায় মৃত ভোটারদের নামও তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এসব ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Meesho IPO–তে SBI Mutual Fundকে বড়সড় বরাদ্দ, সিদ্ধান্তে ক্ষুব্ধ একাধিক বড় বিনিয়োগকারী
আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে বঙ্গ রাজনীতিতে উত্তাপ ইতিমধ্যেই বাড়ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াইয়ে, অন্যদিকে বিজেপি প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় আসতে মরিয়া। সেই কারণে বিজেপি ইতিমধ্যেই ভূপেন্দ্র যাদব ও বিপ্লব দেবের মতো নেতৃত্বের হাতে প্রচারের রাশ তুলে দিয়েছে। আজকের এই বৈঠকে সম্প্রতি বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার বিষয়টিও আলোচনায় উঠে আসে এবং প্রধানমন্ত্রী তা গুরুত্ব সহকারে শোনেন। তাঁর কথায়, “জনসংযোগই নির্বাচনী সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us