/indian-express-bangla/media/media_files/2025/11/15/modi-slams-mahagathbandhan-praises-bihar-voters-after-nda-win-2025-11-15-20-10-41.jpg)
'নীতীশ কুমারকে অপমান করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে', রাহুল,তেজস্বীকে ভয়ঙ্কর নিশানা প্রধানমন্ত্রী মোদীর
“বিহারের মানুষকে রাজনীতি শেখানোর দরকার নেই। তাদের ক্ষমতা আছে বিশ্বকে রাজনীতি শেখানোর।” বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর শনিবার সুরাট সফরে গিয়ে তিনি বিহারি ভোটারদের উদ্দেশে বিজয়ের বার্তা দেন এবং বিরোধী মহাজোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
আরও পড়ুন- এবেলা গিয়ে ওবেলা ফিরুন! কলকাতার কাছেই কোলাহলমুক্ত অপরূপ এই প্রান্ত যেন লুকনো স্বর্গ!
প্রধানমন্ত্রী মোদী বলেন, বিহারে সর্বত্র উন্নয়নের স্লোগান শোনা যাচ্ছে। “এই নির্বাচনে বিহারের মানুষ মাত্র একটি ইস্যুতেই ভোট দিয়েছেন—উন্নয়ন। নারী ও যুবসমাজ এমন একটি শক্তিশালী সমন্বয় গড়ে তুলেছে, যা আগামী কয়েক দশক ভারতের রাজনীতির সুদৃঢ় ভিত্তি হয়ে দাঁড়াবে।”
আরও পড়ুন- বিহারের ঝড় পেরিয়ে বাংলার ময়দান! ওয়াইসির মিম কি বদলে দেবে '২৬-এর ভোটচিত্র?
নীতিশ কুমারকে অপমান করার জন্য বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “গত দু-তিন বছরে বিহার বিধানসভায় নীতিশজির প্রতি যেভাবে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা দেশের মানুষ মেনে নেয় নি। পাটনায়ও শিষ্টাচারের পতন হয়েছে।”
বিরোধী মহাজোটকে আক্রমণ করে তিনি বলেন, “জামিনে থাকা নেতারা বিহারে ঘুরে জাতপাতের রাজনীতি করেছেন। কিন্তু বিহারের মানুষ সেই 'বিষ' প্রত্যাখ্যান করেছেন। দলিত অধ্যুষিত এলাকাগুলিতে এনডিএ ৩৮ শতাংশ আসনে জয় পেয়েছে। যারা দলিত সমাজকে বিভক্ত করতে চেয়েছিল তাদের জন্য এটি বড় বার্তা।”
আরও পড়ুন- বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত
তিনি আরও কটাক্ষ করে বলেন, মহাজোট এখন পরাজয়ের দায় এড়াতে কখনও ইভিএম, কখনও নির্বাচন কমিশন, আবার কখনও এসআইআর-কে দোষারোপ করছে। “অজুহাতের এই খেলা কয়েক দিন চলতে পারে, কিন্তু মানুষ তা মেনে নেবে না।”
মোদী বলেন, “জাতি প্রথম—এই মন্ত্রে আমরা বিশ্বাস করি। ঐক্য ও উন্নয়নই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, বিহারের সম্ভাবনা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। “বিহার উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছানোর আকাঙ্ক্ষা দেখাচ্ছে। এই নির্বাচন সেই ইচ্ছার প্রতিফলন।”
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us