/indian-express-bangla/media/media_files/2025/07/26/pm-modi-top-on-world-leaders-2025-07-26-13-51-58.jpg)
Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার সমস্যার কারণে নদিয়ার তাহেরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত হেলিকপ্টারটি ঘুরিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপর কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহেরপুরে নির্ধারিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। মোদী বলেন, “পশ্চিমবঙ্গে একবার বিজেপির ডাবল ইঞ্জিন সরকার বানিয়ে দেখুন। অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। বহু অনুপ্রবেশকারীকে বাঁচাতেই পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরোধিতা করছে তৃণমূল।”
তিনি আরও বলেন, “বামেদের সব খারাপ অর্জন এখন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে। রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করা উচিত নয়। আমার বিরোধিতা করুক তৃণমূল, কিন্তু উন্নয়ন কেন আটকে রাখা হচ্ছে? হাজার হাজার কোটি টাকার প্রকল্প রাজ্যে আটকে রয়েছে।”
আরও পড়ুন-Khaleda Zia: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট, কী জানালেন ব্যক্তিগত চিকিৎসক?
বিহারে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, “বিহারে বিপুল জয় পশ্চিমবঙ্গে জয়ের পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজের অবসান হবে। বাংলার গলি-গলিতে আজ আওয়াজ উঠছে, ‘বাঁচতে চাই বিজেপি তাই’।”
প্রধানমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের বর্তমান সরকার কাটমানি ও কমিশনের রাজনীতিতে ডুবে রয়েছে। তিনি বলেন, “একবার বাংলায় বিজেপিকে সুযোগ দিন। ডাবল ইঞ্জিন সরকার গড়ে দ্রুত উন্নয়ন করা হবে। বঙ্গবাসীর স্বপ্ন পূরণে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব।”
ভাষণের শেষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মোদী বলেন, “ভারত পরাধীন থাকার সময় বঙ্কিমচন্দ্র ‘বন্দে মাতরম’ রচনা করে গোটা দেশকে এক করেছিলেন।” প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us