/indian-express-bangla/media/media_files/2025/11/22/without-hindus-world-will-not-exist-rss-chief-mohan-bhagwats-bold-claim-2025-11-22-12-46-20.jpg)
"হিন্দু না থাকলে পৃথিবী থাকবে না"
RSS chief Mohan Bhagwat: আরএসএস প্রধান মোহন ভাগবতের দাবি করেছেন “হিন্দু না থাকলে পৃথিবীও থাকবে না”। মণিপুর সফরে গিয়ে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন, "হিন্দু সমাজ অমর, আর ভারতীয় সভ্যতা টিকে আছে শুধুমাত্র সেই অমরত্বের কারণেই"। তিনি দাবি করেন, ভারতীয় সভ্যতা এমন এক সভ্যতা যা মিশর, রোমান সাম্রাজ্যের পতনের পরও আজও অটুট রয়েছে।
আরও পড়ুন- বিয়ের মরসুমে সকাল সকাল বিরাট খুশির খবর, তুমুল সস্তা হল সোনার দাম, কলকাতার দর জানলে চমকে যাবেন
ভাগবতের কথায়, “বিশ্বের সব দেশেরই নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক প্রাচীন সভ্যতা পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। কিন্তু আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার জন্য আমরা এখনও টিকে আছি।” মণিপুরে জাতিগত অশান্তির পর এই প্রথম রাজ্যে গেলেন আরএসএস প্রধান।
তিনি আরও বলেন, "ভারত অমর এক সভ্যতার নাম, এবং সমাজের অভ্যন্তরে গড়ে ওঠা শক্তিশালী ভীতের কারণে হিন্দু সমাজ চিরকাল বেঁচে থাকবে। তাঁর দাবি, “হিন্দু সমাজ না থাকলে পৃথিবীও থাকবে না।” এর আগেও ভাগবত বলেছিলেন, ভারতে কেউই অ-হিন্দু নন, মুসলিম ও খ্রিস্টানরাও একই পূর্বপুরুষের বংশধর।
আরও পড়ুন-Adhir Ranjan Chowdhury: “কোথাও ১০০, কোথাও ৫০০! SIR নিয়ে তৃণমূলের নতুন ব্যবসা”, অধীরের চাঞ্চল্যকর দাবি
স্বনির্ভর অর্থনীতির ডাক
এদিন দেশের শক্তি বাড়ানোর প্রসঙ্গে আরএসএস প্রধান বলেন, দেশের অর্থনৈতিক ক্ষমতা সম্পূর্ণ স্বনির্ভর হতে হবে। সামরিক সক্ষমতা ও জ্ঞানভিত্তিক ক্ষমতাকেও তিনি সমান গুরুত্ব দেন। ভাগবতের বক্তব্য, “দেশ গড়ার প্রথম শর্ত শক্তি। আর শক্তি মানে অর্থনৈতিক সামর্থ্য। আমাদের অর্থনীতি সম্পূর্ণ স্বনির্ভর হতে হবে। কারুর ওপর নির্ভরশীল হওয়া চলবে না।” ভাগবতের এই মন্তব্য এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রফতানির ওপর ৫০% শুল্ক আরোপ করার পর নতুন করে ‘আত্মনির্ভরতার’ ওপর জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস
ভাগবত উদাহরণ হিসেবে বলেন, সমাজের মধ্যে ইচ্ছাশক্তি থাকলে বহু সমস্যাই দূর করা যায়। নকশালবাদের পতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সমাজ ঠিক করেছিল যে আর নকশালবাদ বরদাস্ত করবে না, তাই তা তা আজ ধ্বংসের পথে গেছে।”এছাড়াও স্বাধীনতা সংগ্রামের উল্লেখ করে ভাগবত বলেন, “ব্রিটিশ সাম্রাজ্যে নাকি কখনও সূর্য অস্ত যেত না। কিন্তু ভারতে তাঁদের সূর্য তখনই অস্তমুখী হতে শুরু করেছিল। ৯০ বছর ধরে আমরা লড়াই করেছি। কখনও আন্দোলন দুর্বল হয়েছে, কখনও শক্তিশালী, কিন্তু তার আগুন কখনও নিভতে দিইনি।”
আরও পড়ুন-SIR কাজের মাঝে BLO-র মৃত্যু, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর, অসুস্থ কর্মীকেও অনুদান
তিনি আরও দাবি করেন, ধর্ম ও নৈতিকতার যে ধারণা হিন্দু সমাজ বহন করে, সেটিই মানবজাতিকে পথ দেখায়। তাঁর মতে, এই দায়িত্ব পালন করাই হিন্দু সমাজের “ঈশ্বরপ্রদত্ত কর্তব্য”।মণিপুরের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আরএসএস প্রধান। তিনি জানান, রাজ্যে একটি স্থায়ী সরকার থাকা উচিত। এক সংলাপ সভায় তিনি বলেন, “আমি সরকার বা রাজনৈতিক দলগুলোর ব্যাপারে অতটা হস্তক্ষেপ করি না। তবে মণিপুরে একটি সরকার থাকা প্রয়োজন, এবং আমার তথ্য অনুযায়ী তার জন্য চেষ্টা চলছে।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us