Mohan Bhagwat On Bangladesh Crisis: 'বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা', বাংলায় বাবরি মসজিদ নির্মাণ, তুলধোনা মোহন ভাগবতের

Mohan Bhagwat On Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত।

Mohan Bhagwat On Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত।

author-image
IE Bangla Web Desk
New Update
RSS chief Mohan Bhagwat, Bangladesh Hindus persecution, RSS centenary Kolkata, Hindu minorities Bangladesh, Mohan Bhagwat statement, Babri Masjid Bengal controversy, Murshidabad Babri Masjid, Humayun Kabir TMC, Hindu unity RSS, India government Bangladesh issue

বাংলায় বাবরি মসজিদ নির্মাণ, তুলধোনা মোহন ভাগবতের

Mohan Bhagwat On Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান ডঃ মোহন ভাগবত। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা সংখ্যালঘু এবং তারা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisment

রবিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেন, বিশ্বজুড়ে হিন্দুদের উচিত বাংলাদেশে থাকা হিন্দুদের পাশে দাঁড়ানো। একইসঙ্গে তিনি বলেন, ভারতই হিন্দুদের একমাত্র দেশ এবং ভারতের সীমার মধ্য থেকেও যথাসম্ভব সাহায্য করা প্রয়োজন। ভারত সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

ভাষণে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতেও কড়া মন্তব্য করেন আরএসএস প্রধান। তিনি বলেন, দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে এবং সেই বিতর্কের অবসান হয়েছে। কিন্তু এখন বাংলায় বাবরি মসজিদ পুনর্নির্মাণের মাধ্যমে নতুন করে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা হচ্ছে, যার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তাঁর মতে, এতে হিন্দু বা মুসলিম-কারোরই কোনও লাভ  হবে না, বরং সামাজিক বিভাজন আরও বাড়বে।

উল্লেখ্য,তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবীর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং সম্প্রতি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রসঙ্গে পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে ভাগবত বলেন, সরকারের কাজ ধর্মীয় স্থান রক্ষা করা, নতুন করে নির্মাণ করা নয়। তিনি দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের উদাহরণও তুলে ধরেন।

আরএসএস ও বিজেপির সম্পর্ক নিয়েও স্পষ্ট বক্তব্য রাখেন ভাগবত। তিনি বলেন, সমাজের একাংশের মধ্যে আরএসএস সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে বিভ্রান্তিকর প্রচারের কারণে। অনেক বিজেপি নেতা আরএসএসের সঙ্গে যুক্ত থাকলেও, বিজেপির দৃষ্টিকোণ থেকে আরএসএসকে দেখা ভুল। আরএসএস একটি স্বাধীন সংগঠন, যার নিজস্ব আদর্শ ও লক্ষ্য রয়েছে। সংগঠনটির একমাত্র উদ্দেশ্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করা নয়।

ভাষণের শেষে ভাগবত বলেন, হিন্দু সমাজের ঐক্যের অভাবের কারণেই ইতিহাসে বারবার বিদেশি শাসনের মুখোমুখি হতে হয়েছে ভারতকে। মুঘল থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত একাধিকবার পরাধীন হয়েছে দেশ। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি আর না আসে, তার জন্য হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আশা ব্যক্ত করে বলেন, ঐক্যের মাধ্যমে ভারত আবারও বিশ্বমঞ্চে “বিশ্বগুরু” হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন- গরু পাচার রুখতে গিয়ে সীমান্তে চাঞ্চল্য! বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত BSF জওয়ান

আরও পড়ুন- West Bengal news live Updates: নতুন দল ঘোষণার আগেই চমক! একাধিক কেন্দ্রে প্রার্থী ঘোষণা হুমায়ুন কবীরের 

আরও পড়ুন-Gold price today: সোনার দামে ভূমিকম্প! রূপোর দামও আকাশছোঁয়া! বিনিয়োগকারীদের জন্য বাম্পার টিপস বাজার বিশেষজ্ঞদের 

আরও পড়ুন-East Bardhaman News: দারিদ্র্যের দিন পেছনে ফেলে নতুন জীবনের শুরু, লটারিতেই কপাল খুলে গেল বধূর 

আরও পড়ুন- West Bengal weather: কলকাতা থেকে পাহাড়, শীতের থাবা সর্বত্র, উত্তুরে হাওয়ায় কাঁপছে বাংলা, বড়দিনের আগেই রেকর্ড ঠান্ডা? 

Mohan Bhagwat RSS Chief