SIR নিয়ে পথে মতুয়ারা, তৃণমূলের মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মিছিলে থাকছেন অধীর চৌধুরী

Motua protest: SIR নিয়ে ক্ষুব্ধ মতুয়া সমাজের একাংশ। এসআইআর প্রক্রিয়ায় ভোটাধিকার সংকটের অভিযোগ তুলে কলকাতায় সিইও দফতরে অভিযানের ডাক দিয়েছেন মমতা বালা ঠাকুর। সেই আন্দোলনে শামিল হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরীও।

Motua protest: SIR নিয়ে ক্ষুব্ধ মতুয়া সমাজের একাংশ। এসআইআর প্রক্রিয়ায় ভোটাধিকার সংকটের অভিযোগ তুলে কলকাতায় সিইও দফতরে অভিযানের ডাক দিয়েছেন মমতা বালা ঠাকুর। সেই আন্দোলনে শামিল হতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরীও।

author-image
IE Bangla Web Desk
New Update
Motua protest  ,SIR controversy,  West Bengal election list  ,Mamata Bala Thakur , Adhir Ranjan Chowdhury,  CEO office Kolkata,  Voter rights issue,  Matua community agitation  ,West Bengal politics  ,Voter list revision,মতুয়া আন্দোলন,  এসআইআর বিতর্ক,  ভোটার তালিকা সংশোধন  ,মমতা বালা ঠাকুর,  অধীর রঞ্জন চৌধুরী  ,সিইও দফতর কলকাতা , ভোটাধিকার সংকট  ,মতুয়া সমাজের বিক্ষোভ  ,পশ্চিমবঙ্গ রাজনীতি,  ভোটার লিস্ট সমস্যা

Mamata Bala Thakur , Adhir Ranjan Chowdhury: মমতাবালা ঠাকুর ও অধীররঞ্জন চৌধুরী।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরু হতেই মতুয়া সমাজের একটি অংশে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এই ক্ষুব্ধ অংশের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর। এবার তাঁর নেতৃত্বাধীন মতুয়া সংগঠন ঘোষণা করেছে, এবার তারা কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের (CEO) দফতরে অভিযান চালাবে।

Advertisment

এই অভিযানে এবার সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুন- India Pakistan debate: পাকিস্তানের দাবিতে আগুন, ভারতের পাল্টা প্রমাণ! অক্সফোর্ড বিতর্কে আসলে কী ঘটেছিল?

Advertisment

এসআইআর-এর বিরুদ্ধে পথে মতুয়া সমাজ

এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার আশঙ্কায় মতুয়া সমাজের একাংশে ক্ষোভ চরমে। এই প্রক্রিয়াকে “অন্যায়” বলে আখ্যা দিয়ে বিক্ষোভে নেমেছেন তারা। প্রতিবাদের স্বর আরও জোরদার করেছেন সাংসদ মমতা বালা ঠাকুরও।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর কলকাতায় সিইও দফতর অভিমুখে পদযাত্রা হবে।

আরও পড়ুন-Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব

অধীর রঞ্জনের যোগদানের ঘোষণা

মতুয়া সমাজের ডাকেই এই পদযাত্রায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “১ ডিসেম্বর মতুয়াদের পদযাত্রায় আমি থাকছি, কারণ ওরা আমাকে থাকতে বলেছে। আমরা নির্বাচন কমিশনে যাব। মতুয়া সমাজের মানুষের সঙ্গে সুবিচার করা হচ্ছে না। ওদের ভোটেই বিজেপি-তৃণমূল জেতে, অথচ ওদেরই ভোটাধিকার আজ অনিশ্চিত।” 

আরও পড়ুন- Airbus grounded: হঠাৎ নামিয়ে আনা হল হাজার-হাজার Airbus! ভয়াবহ সৌর ঝড়ে কাঁপছে বিমান বিশ্ব

এসআইআর নিয়ে মতুয়া সমাজের ক্ষোভ বাড়তে থাকায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে বলেই মনে করা হচ্ছে।

adhir choudhury Matua Bengali News Today news in west bengal news of west bengal Mamatabala thakur SIR