/indian-express-bangla/media/media_files/2025/11/18/mukul-2025-11-18-17-02-04.jpg)
Mukul Roy-Shubhranshu Roy: মুকুল রায় ও শুভ্রাংশু রায়।
বর্ষীয়ান রাজনীতিবিদ এবং দেশের প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। গত ১৫ মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়ের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়েছে। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ ব্যবহারকারী এই ছবির সঙ্গে নানা মন্তব্য করেছেন। তবে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বিষয়টি রীতিমতো মর্মাহত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিয়েছেন।
শুভ্রাংশু রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “যারা বাংলার বর্ষীয়ান নেতা মুকুল রায়ের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, তা শুধুমাত্র তাদের ব্যক্তিগত রুচির পরিচয় নয়, বরং পিতা-মাতার কাছ থেকে পাওয়া কুরুচিকর শিক্ষার পরিচয়ও। প্রতিটি মানুষের জীবনেই নানা রোগব্যাধি আসে। অন্যের অসুস্থতার সঙ্গে বিদ্রুপ করা কুরুচিকর এবং বিকৃত মানসিকতার প্রকাশ।”
তিনি আরও বলেছেন, “অসুস্থতা নিয়ে যারা বিকৃত মানসিকতা দেখাচ্ছেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একদিন তাদের চৈতন্য হোক, শুভ বুদ্ধি উদয় হোক। সর্বোপরি, আমি প্রার্থনা করি, এই জন্মে পিতা হিসাবে যে মানুষটিকে পেয়েছি, পরবর্তী প্রতিটি জন্মেও যেন মুকুল রায়কে আমার পিতা হিসেবে পাই।”
মুকুল রায় তৃণমূলে এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই ছিলেন। দীর্ঘ দশক ধরে রাজ্য এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রেল মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। যদিও কিছুদিনের জন্য তিনি বিজেপিতেও যোগ দিয়েছিলেন, শেষ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতিতে নেই।
আরও পড়ুন- Nitish Kumar: নীতীশের হাতেই আবার বিহারের চাবি! শপথের অপেক্ষায় NDA-র নয়া সরকার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us