/indian-express-bangla/media/media_files/2025/06/19/cyber-crime-what-is-dmv-scam-2025-06-19-17-05-53.jpg)
বিরাট প্রতারণায়
Cyber Crime: মুম্বইয়ে আবারও সামনে এল ভয়াবহ সাইবার প্রতারণার ঘটনা। ডিজিটাল গ্রেফতারের নামে ৮০ বছর বয়সী এক মহিলার কাছ থেকে ১.০৮ কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র। পুরো ঘটনার তদন্তে নেমেছে মুম্বই সাইবার সেল। ইতিমধ্যেই নাগপুরের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রায় ৩৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর ভুক্তভোগী ওই বৃদ্ধা এক ফোনকল পান। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে “বিজয় খান্না” নামে এক সরকারি আধিকারিক বলে পরিচয় দিয়ে জানান যে তাঁর আধার কার্ড একটি আর্থিক প্রতারণা মামলায় জড়িত। ভয় দেখিয়ে বলা হয়, তাঁর মোবাইল নম্বর ব্লক করে দেওয়া হবে। এরপর কলটি আরেক মহিলার কাছে ট্রান্সফার করা হয়, যিনি নিজেকে আইপিএস অফিসার 'রশ্মি শুক্লা' হিসেবে পরিচয় দেন। সেখান থেকেই শুরু হয় “ডিজিটাল অ্যারেস্ট” প্রতারণার ফাঁদ।
আরও পড়ুন- 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়', BLO মৃত্যু নিয়ে কমিশন-মমতা তুলোধোনা অধীরের
অভিযোগ, প্রতারকরা ভুক্তভোগীকে বিশ্বাস করিয়ে বলেন যে তিনি ‘ডিজিটাল গ্রেপ্তারের’ অধীনে রয়েছেন এবং তদন্তে সহযোগিতা করতে হবে। জাল গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয় তাঁকে। ধারাবাহিক মানসিক চাপ ও হুমকির জেরে ওই মহিলা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১.০৮ কোটি টাকা ট্রান্সফার করেন।
কয়েকদিন পরে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স দেখে বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তিনি দ্রুত পুলিশের দ্বারস্থ হন। তদন্তে উঠে আসে, নাগপুরের এক বাসিন্দার অ্যাকাউন্টে ওই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর করা হয়েছিল। তাঁর অ্যাকাউন্ট থেকে ৩.৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে বিএনএস ও আইটি অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
সাইবার সেল জানিয়েছে, ভারতীয় আইনে “ডিজিটাল গ্রেফতার” বলে কোনও ধারণা নেই। কোনও পুলিশ অফিসার কখনও ফোনে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন না বা টাকা দাবি করতে পারেন না। নাগরিকদের সতর্ক করে সাইবার সেল বলেছে, OTP কোনও অবস্থাতেই শেয়ার করা উচিত নয়। অজানা নম্বরের সন্দেহজনক ফোনে সাড়া না দেওয়াই উত্তম। প্রতারণার সন্দেহ হলে তৎক্ষণাৎ ১৯৩০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us