Balloon explosion: লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল! ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ২

Mumbai elevator fire: মুম্বইয়ের লিফটে একগুচ্ছ গ্যাস বেলুন নিয়ে উঠতেই ভয়াবহ বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাড়হিম দৃশ্য। লিফটের দরজা বন্ধ হতেই ঘটে গেল চরম বিপর্যয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বেলুনগুলোতে আগুন লেগে যায়

Mumbai elevator fire: মুম্বইয়ের লিফটে একগুচ্ছ গ্যাস বেলুন নিয়ে উঠতেই ভয়াবহ বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাড়হিম দৃশ্য। লিফটের দরজা বন্ধ হতেই ঘটে গেল চরম বিপর্যয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বেলুনগুলোতে আগুন লেগে যায়

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai elevator fire, Balloon explosion CCTV, Gas balloon blast, Mumbai lift accident,Hydrogen balloon danger, CCTV footage explosion, Balloon seller case, Burn injuries Mumbai lift,মুম্বই লিফটে বিস্ফোরণ, গ্যাস বেলুন অগ্নিকাণ্ড, সিসিটিভি ফুটেজ বিস্ফোরণ,হাইড্রোজেন বেলুন বিপদ, লিফটে আগুন, দগ্ধ নারী ও পুরুষ, মুম্বই নিউজ

Mumbai elevator fire: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ঠিক আগের ছবি।

Mumbai lift accident: প্রতিদিনের মতো সাধারণভাবেই লিফটে উঠেছিলেন এক মহিলা। হাতে ছিল একটি ট্রলি। ঠিক পরেই লিফটে প্রবেশ করেন এক ব্যক্তি, যাঁর হাতে ছিল বড় প্লাস্টিকের ব্যাগে ভরা একগুচ্ছ বেলুন। কিন্তু লিফটের দরজা বন্ধ হতেই ঘটে গেল চরম বিপর্যয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই বেলুনগুলোতে আগুন লেগে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে।

Advertisment

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লিফটের দরজা বন্ধ হওয়ার পরপরই বেলুনের ব্যাগটিতে আগুন ধরে যায়।দাউদাউ করে জ্বলে ওঠা আগুনের শিখায় ঢেকে যায় সিসিটিভি ক্যামেরার লেন্স।লিফটের দরজা খুলতেই দগ্ধ অবস্থায় ওই নারী ও পুরুষকে দ্রুত বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: DA মামলায় আজ 'ফাইনাল ডেস্টিনি'! সুপ্রিম কোর্টের রায়ে কি মুখে হাসি ফুটবে কর্মচারীদের?

কেন বারবার ঘটছে এমন দুর্ঘটনা?

আশঙ্কা করা হচ্ছে, বেলুনগুলোতে অত্যন্ত দাহ্য হাইড্রোজেন গ্যাস ভরা ছিল। হাইড্রোজেন বাতাসের সংস্পর্শে বা সামান্য তাপেও দ্রুত জ্বলে ওঠে। তবে এই নির্দিষ্ট ঘটনায় ঠিক কী ধরণের গ্যাস ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- Nokdara: কথায় বলে এখানে ঈশ্বর নিজের হাতে ছবি আঁকেন, কালিম্পঙের নোকদারা যেন মর্ত্যের স্বর্গ

বিপদ বাড়ছে হাইড্রোজেন বেলুনে: সাম্প্রতিক কিছু ঘটনা

এই ধরণের দুর্ঘটনা ইদানীং বেড়েই চলেছে। উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে যাচ্ছে কান্নায়। গত বছর একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এন্ট্রি নেওয়ার সময় বরের হাতের হাইড্রোজেন বেলুন ফেটে আগুন লেগে যায়। কালার গান থেকে নির্গত স্ফুলিঙ্গ বেলুনের সংস্পর্শে আসতেই এই বিপত্তি ঘটে।

আরও পড়ুন-" মুখ্যমন্ত্রী কৃত্রিম সংকট তৈরি করে SIR -এর নামে নাটক করছেন", মমতার সুপ্রিম শুনানিতে বোমা ফাটালেন অধীর

ভিয়েতনামে একটি রেস্তোরাঁয় জন্মদিনের কেক কাটার সময় মোমবাতির শিখা থেকে এক গুচ্ছ বেলুন ফেটে এক মহিলা গুরুতর দগ্ধ হন। ওই ঘটনায় তাঁর মুখমণ্ডলে ক্ষত তৈরি হয়েছিল।

Mumbai elevator fire Balloon explosion CCTV Mumbai lift accident