/indian-express-bangla/media/media_files/2025/11/07/mumbai-sandhurst-road-train-accident-two-dead-three-injured-2025-11-07-09-39-40.jpg)
লোকাল ট্রেনে ভয়ঙ্কর দুর্ঘটনা,মৃত্যু
Local Train Accident: বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ের স্যান্ডহার্স্ট রোড স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা। লোকাল ট্রেনের ধাক্কায় অন্তত দুজন যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে,ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭টার কিছু সময় পর, যখন একদল যাত্রী ট্রেন ধরার তাড়াহুড়োয় ভিড় এড়িয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। ঠিক সেই সময় একটি দ্রুতগামী লোকাল ট্রেন এসে চারজনকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
কী জানালো রেল?
রেলওয়ে মুখপাত্র জানান, আহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। তাদের সকলের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। সেন্ট্রাল রেলওয়ের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হওয়ার পর ট্রেন পরিষেবা দ্রুত পুনরায় চালু করা হয়।
এদিকে, ঘটনার কিছুক্ষণ আগেই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-এ মোটরম্যান ও রেলকর্মীদের আকস্মিক ধর্মঘট শুরু হয়েছিল, যার ফলে বিকেলের ব্যস্ত সময়ে মুম্বাইয়ের লোকাল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ে।
জানা গিয়েছে, ৯ জুন মুম্ব্রায় দুর্ঘটনায় দুই রেলওয়ে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই ট্রেন চলাচলে অনিয়ম দেখা দেয়, এবং ভিড় বেড়ে যায় একাধিক স্টেশনে, বিশেষ করে থানে ও সিএসএমটি এলাকায়।
রেল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবুও দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও রেল প্রশাসন জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সময় ট্র্যাকের উপর কেন যাত্রীরা হাঁটছিলেন এবং সুরক্ষা ব্যবস্থা কোথায় ব্যর্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- অনলাইনে এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে কি? জানুন পুরো প্রক্রিয়া, লিংক, গুরুত্বপূর্ণ তথ্য
দার্জিলিংয়ে পারদ ১০ ডিগ্রি! দক্ষিণবঙ্গেও শুরু শীতের টান! জাঁকিয়ে ঠান্ডা কবে?
চিকিৎসক অনিকেত মাহাতোর লড়াইয়ে বড় জয়! আর জি করেই থাকছেন তিনি, হাইকোর্টের চূড়ান্ত নির্দেশ
‘SIR চালু করেই ভোটের মাঠে ভয় ছড়াচ্ছে তৃণমূল’, অধীরের নিশানায় মমতা
"আমি নাগরিক নই?", SIR আতঙ্কে ছিন্ন হল জীবন! মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us