Murshidabad News: বন্ধ ঘরে স্ত্রী-সন্তানদের রক্তস্নাত দেহ, পাশে ঝুলছেন গৃহকর্তা, তদন্তে পুলিশ

Crime News: মুর্শিদাবাদের ভগবানগোলায় হাড়হিম করা ঘটনা! কুঠিবাড়ি এলাকায় নিজের স্ত্রী ও দুই শিশুকন্যাকে গলা কেটে খুনের পর আত্মঘাতী বাবা। ঘটনার তদন্তে নেমেছেন এসডিপিও বিমান হালদার। কেন এই চরম সিদ্ধান্ত মানিক বেপারীর? পড়ুন বিস্তারিত সংবাদ।

Crime News: মুর্শিদাবাদের ভগবানগোলায় হাড়হিম করা ঘটনা! কুঠিবাড়ি এলাকায় নিজের স্ত্রী ও দুই শিশুকন্যাকে গলা কেটে খুনের পর আত্মঘাতী বাবা। ঘটনার তদন্তে নেমেছেন এসডিপিও বিমান হালদার। কেন এই চরম সিদ্ধান্ত মানিক বেপারীর? পড়ুন বিস্তারিত সংবাদ।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Bhagwangola Murder, Kuthibari Murder Suicide, Manik Bepari Case, West Bengal Family Suicide,Murshidabad Crime News, Bhagwangola Police, SDPO Biman Haldar, Triple Murder and Suicide, Bengal News Today,ভগবানগোলা খুনের ঘটনা, মুর্শিদাবাদ রহস্যমৃত্যু, মানিক বেপারী, কুঠিবাড়ি মৃত্যু সংবাদ

Murshidabad Bhagwangola Murder: ঘটনাস্থলে ভিড় স্থানীয় বাসিন্দাদের।

একই পরিবারের চারজনের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad News) জেলার ভগবানগোলা থানা এলাকার কুঠিবাড়িতে। একটি ভাড়াবাড়ি থেকে স্ত্রী ও দুই শিশুকন্যার গলাকাটা দেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে গৃহকর্তার ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম মানিক ব্যাপারী।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা পর্যন্ত ওই বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপরই খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই আঁতকে ওঠেন সকলে। দেখা যায়, বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা দেহ। আর ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মানিক ব্যাপারীর দেহ।

আরও পড়ুন- Mamata Banerjee: 'আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়ব', সিঙ্গুর থেকে SIR ইস্যুতে কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

এলাকাবাসীদের প্রাথমিক ধারনা, পারিবারিক কোনও বিবাদ বা মানসিক অবসাদের জেরে মানিক ব্য়াপারী প্রথমে তাঁর দুই মেয়ে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন। পরিবারের সকলকে শেষ করে দিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। তবে মানিক কেন এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে ঘনিয়েছে রহস্য।

আরও পড়ুন-Ajit Pawar Plane Crash: বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু: দিল্লি সফর স্থগিত রাখলেন মমতা, তদন্ত দাবি

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলা মহকুমার এসডিপিও (SDPO) বিমান হালদার। তিনি নিজে গোটা বাড়িটি পরিদর্শন করেন এবং তদন্তের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র বা বহিরাগত কারও হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন-শরদ পাওয়ারের কাছ থেকে রাজনীতির হাতেখড়ি, কীভাবে মহারাষ্ট্র রাজনীতির 'মাসিহা' হয়ে উঠেছিলেন অজিত পাওয়ার?

ভরদুপুরে এমন নৃশংস হত্যাকাণ্ডের (Murder) খবর ছড়িয়ে পড়তেই কুঠিবাড়ি এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা মানিক ব্যাপারীকে চিনতেন, তাঁরাও বিশ্বাস করতে পারছেন না শান্ত স্বভাবের এক ব্যক্তি এমন কাণ্ড ঘটাতে পারেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ এবং মানিক ব্যাপারীর মোবাইল ফোনটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।

Murder Bengali News Today Murshidabad crime news Murshidabad News