/indian-express-bangla/media/media_files/2026/01/03/sir-hearing-notice-death-rishra-coochbehar-blo-controversy-west-bengal-2026-01-03-16-59-34.jpg)
ফের রাজ্যে SIR-এর জেরে মৃত্যু
ফের রাজ্যে এসআইআরের চাপে বিএলও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের শিক্ষক তথা বুথ লেভেল অফিসার (BLO)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষকের নাম হামিমুল ইসলাম (৪৭)।
বাংলাদেশে ফের হিন্দু যুবককে বিষ খাইয়ে হত্যা, ইউনূসের দেশে আতঙ্ক বাড়ছে
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হামিমুল ইসলাম বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হন। দুপুর একটার পর থেকে তাঁর মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। শেষ পর্যন্ত শনিবার রাত প্রায় এগারোটা নাগাদ স্কুল চত্বরে একটি ঘরের ভিতর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে ঘটনাস্থল থেকে তাঁর মোবাইল ফোনটি উদ্ধার না হওয়ায় মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপের মধ্যে ছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি BLO হিসেবে বিপুল পরিমাণ কাজ সামলাতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের। পাশাপাশি দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও মোবাইল উধাও থাকায় তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও উঠেছে। পরিবারের সদস্যদের সন্দেহ, কেউ বা কারা তাঁকে হত্যা করে মোবাইল নিয়ে পালিয়েছে।
রবিবার সকালে রানীতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ঘটনাস্থলে যান ভাগবানগোলা তৃণমূল কংগ্রেস বিধায়ক রিয়াজ হোসেন সরকার। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে SIR প্রক্রিয়া শেষ করতে গিয়ে BLO-দের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাঁর দাবি, হামিমুল ইসলামের উপর ম্যাপিং ও আনম্যাপিং সহ একাধিক কাজের ভার চাপানো হয়েছিল, যা তাঁর পক্ষে সামলানো কঠিন হয়ে পড়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
মাত্র ৪৩ বছর বয়সেই না ফেরার দেশে ইন্ডিয়ান আইডল ৩ বিজয়ী প্রশান্ত তামাং,
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us