বাংলার নির্বাচনের আগে বড় ঘোষণা মমতার, বাজিমাতে মরিয়া মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা বড়সড় উপহার পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুর্শিদাবাদে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা বড়সড় উপহার পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুর্শিদাবাদে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Murshidabad Hazarduari University, Murshidabad new university, West Bengal cabinet decision, Mamata Banerjee government, Murshidabad development, higher education West Bengal, assembly elections West Bengal, TMC development politics

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা বড়সড় উপহার পেল

বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলা বড়সড় উপহার পেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুর্শিদাবাদে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘মুর্শিদাবাদ হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বিধানসভা অধিবেশনেই এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।

Advertisment

আরও পড়ুন- বর্হিবিশ্বের অস্থিরতার মাঝে 'রাজার হালে' ভারতীয় অর্থনীতি, RBI-এর বড় ঘোষণায় স্বস্তির ইঙ্গিত 

উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন ধরেই জেলায় আরও একটি বিশ্ববিদ্যালয়ের দাবি উঠছিল, বিশেষ  করে সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় উচ্চশিক্ষার পরিকাঠামো বাড়ানোর দাবি ছিল প্রবল। সেই প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে  মনে করছেন বিশেষজ্ঞমহল। 

Advertisment

সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ একাধিক কারণে খবরের শিরোনামে এসেছে। ধর্মীয় উত্তেজনা, বিভিন্ন সংগঠনের সক্রিয়তা এবং পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বিরোধীদের একাংশ এর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে জনঅসন্তোষ কিছুটা বেড়েছে, যা আসন্ন নির্বাচনে শাসক দলের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন- বাংলায় একা লড়ার বড় সিদ্ধান্ত কংগ্রেসের, খাড়গের বাড়ির বৈঠকে ঠিক হল চূড়ান্ত রূপরেখা    

এই আবহেই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে উন্নয়নের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। নবাবের শহর হিসেবে পরিচিত মুর্শিদাবাদ রাজ্যের বৃহত্তম জেলাগুলির অন্যতম। সেখানে আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং জেলার সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মত প্রশাসনের। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের দিনই এই সিদ্ধান্ত সামনে আসায়, নির্বাচনের আগে রাজ্য সরকারের একের পর এক বড় ঘোষণার রাজনৈতিক তাৎপর্য নিয়েও জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন- "এটা সেই ভারত নয় যেখানে আমি বড় হয়েছি, আমাকে ভালোবাসতে শেখানো হয়েছিল", 'বোমা' ফাটালেন নাসিরুদ্দিন শাহ

Murshidabad mamata