Murshidabad News: বেআইনি অনুপ্রবেশে চাঞ্চল্য! বাংলাদেশিদের লুকিয়ে রাখায় ভারতীয়ও গ্রেফতার

Bangladeshis arrested: মুর্শিদাবাদের চর গোপালপুরে পুলিশের অভিযানে ধরা পড়ল ১২ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক। অবৈধ অনুপ্রবেশ ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ১৩ জনকে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Bangladeshis arrested: মুর্শিদাবাদের চর গোপালপুরে পুলিশের অভিযানে ধরা পড়ল ১২ বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক। অবৈধ অনুপ্রবেশ ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার ১৩ জনকে আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad news,  arrest  ,Islampur police operation,  illegal Bangladeshi immigrants  ,Char Gopalpur raid  ,12 Bangladeshis arrested  ,Indian arrested for sheltering , border infiltration West Bengal,  Murshidabad news,  police custody remand  ,illegal entry India,মুর্শিদাবাদ গ্রেফতার,  ইসলামপুর পুলিশ অভিযান,  অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ,  চর গোপালপুর অভিযান,  ১২ বাংলাদেশি আটক,  আশ্রয়দাতা গ্রেফতার  ,সীমান্ত অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ,  মুর্শিদাবাদ খবর,  পুলিশ হেফাজত আবেদন  ,অবৈধভাবে ভারত প্রবেশ

illegal Bangladeshi immigrants:অনুপ্রবেশকারীরা পুলিশের জালে।

illegal Bangladeshi immigrants: মুর্শিদাবাদের ইসলামপুর থানার হুড়শি পঞ্চায়েতের চর গোপালপুর এলাকায় শুক্রবার দুপুরে বড়সড় অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে এক ভারতীয় নাগরিকসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি বলে দাবি করেছে পুলিশ। শনিবার তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

Advertisment

পুলিশ সূত্রে খবর, প্রায় কয়েকদিন ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এই ১২ জন চর গোপালপুর এলাকায় ঢুকে আশ্রয় নেয়। স্থানীয় বাসিন্দা সাবির আলির বাড়িতেই তারা অবস্থান করছিল।

আরও পড়ুন- West Bengal Weather Update: নভেম্বরের শেষে শীতের হদিশ নেই, আবহাওয়ায় নতুন বিপর্যয়

Advertisment

এলাকার লোকজনের মধ্যে এদের চলাফেরা নিয়ে সন্দেহ তৈরি হলে সেই খবর যায় পুলিশের কাছে। এরপর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসলামপুর থানার পুলিশ ও ডোমকল মহকুমা পুলিশের একটি দল শুক্রবার সাবির আলির বাড়িতে অভিযান চালায়।

আরও পড়ুন-Cyber Crime: ভিনরাজ্যে বসে বাংলায় প্রতারণার ভয়ঙ্কর পর্দা ফাঁস, লক্ষ লক্ষ টাকা জালিয়াতিতে পুলিশের জালে কে?

অভিযান চলাকালীন ধৃত বাংলাদেশিরা ভারতে প্রবেশের কোনও বৈধ পরিচয়পত্র বা নথি দেখাতে পারেনি। ফলে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তদন্তে জানা যায়, সাবির আলি জানতেন যে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এসেছে। তবুও তিনি তাদের আশ্রয় দিয়েছেন। সেই অপরাধে তাকেও গ্রেফতার করেছে পুলিশ।

ডোমকল মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, “ধৃতরা কেউই বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরা কী উদ্দেশ্যে এদেশে এসেছে, কারা সাহায্য করেছে, এদেশে আরও কেউ লুকিয়ে আছে কি না, সব দিক খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।” 

আরও পড়ুন- AI প্রযুক্তির অপব্যাবহার, ছাত্রীর বিকৃত ছবি ভাইরাল, অপমান সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ, শোকে ভাসল পরিবার

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এলাকায় নজরদারি বাড়িয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে অবৈধ অনুপ্রবেশ রুখতে অতিরিক্ত টহলও জোরদার করা হচ্ছে বলে সূত্রের খবর।

পুরো ঘটনার ওপর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

kolkata news Bengali News Today Arrested Bangladeshi news in west bengal news of west bengal Illegal immigrants