Durga Puja 2025:এই পুজোর পরতে পরতে লুকিয়ে ইতিহাস! নবাব আলিবর্দী খাঁয়ের দেওয়ানের হাতে দুর্গাপুজোর সূচনা

Durga Puja 2025: নবালি আমলে এই পুজোর সূচনা হয়। প্রাচীন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকায় নানা গল্প প্রচিলত আছে।

Durga Puja 2025: নবালি আমলে এই পুজোর সূচনা হয়। প্রাচীন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকায় নানা গল্প প্রচিলত আছে।

author-image
Gopal Thakur
New Update
Kunjaghata Rajbari Durga Puja,  Maharaja Nandakumar puja rituals  ,Ancient puja traditions Murshidabad,  Gangajal Purnaghat ceremony,  Family priest and idol artistry hereditary  ,Vaishnava style Durga Puja,  Historic puja celebrations  ,Decline of theatrical entertainments in puja,Durga Puja 2025, দুর্গাপুজো ২০২৫, কুঞ্জঘাটা রাজবাড়ি দুর্গাপুজো  ,মহারাজ নন্দকুমারের বাড়ির পুজো,  প্রাচীন রীতি ও আচার-নিষ্ঠা  ,গঙ্গাজল পূর্ণঘট আনা  ,বৈষ্ণব মতে পুজো  ,একটি স্বগোত্রের ছেলের আচার  ,ব্যবহিত পুরোহিত ও প্রতিমা শিল্প,  বিনোদনমূলক আয়োজনের পরিবর্তন

Durga Puja 2025: শতবর্ষ প্রাচীন রাজবাড়ির এই পুজো ঘিরে আজও এলাকায় বিপুল উন্মাদনা চোখে পড়ে।

Durga Puja 2025: প্রায় ৩০০ বছরের প্রাচীন এই পুজো। মুর্শিদাবাদে নবাব আলিবর্দী খাঁয়ের আমলের এই পুজো প্রাচীন সেই রীতি-নীতি, রেওয়াজ ও পরম নিষ্ঠা-ভক্তিতে সম্পন্ন হয়। মুর্শিদাবাদের কুঞ্জঘাটা রাজবাড়িতে মহারাজ নন্দকুমারের বংশধরেরা তাঁদের পূর্ব-পুরুষের সেই রীতি মেনেই আজও পরম নিষ্ঠা ভরে দুর্গাপুজো করে চলেছেন। 

Advertisment

কথিত আছে এই পুজোর সূচনা হয় নবাব আলীবর্দী খাঁয়ের সময়েই। তাঁর দেওয়ান মহারাজ নন্দকুমার কুঞ্জঘাটা রাজবাড়ির পুজোর সূচনা করেন। যদিও সময়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ির অতীতের সেই সৌলুস আজ ফিকে হয়েছে। তবে একেবারে অটুট রয়েছে পুরনো সেই রীতি-নীতি, আচার নিষ্ঠা ও ভক্তি। এমনকী প্রতিমা শিল্পী থেকে শুরু করে পুরোহিত, সবটাই বংশ পরম্পরায় চলে আসছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ছাত্রী-মৃত্যুর পর নিরাপত্তার বেনজির কড়াকড়ি যাদবপুরে! সুরক্ষায় জারি একগুচ্ছ নির্দেশিকা

Advertisment

দুর্গাপুজোর দিনগুলিতে এখানে গঙ্গাজল পূর্ণ ঘটে আনা হয়, পুরনো নিয়মেই। স্বগোত্রীয় কোনও ছেলেকে দিয়ে এই কাজটি করা হয়। এই রাজবাড়ির সদস্যরা দেশে-বিদেশে নানা জায়গায় ছড়িয়ে থাকলেও পুজোর ক'দিন তাঁরা চলে আসেন তাঁদের পিতৃ-পুরুষের এই  ভিটেয়। সবাই একসঙ্গে চুটিয়ে আনন্দ করে পুজোর দিনগুলি কাটান।

আরও পড়ুন- আনন্দের সুর পরিণত হল বিষাদে, শোভাযাত্রার ভিড়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল ট্রাক, মৃত্যুমিছিলে হাহাকার

আগে এই পুজোর সঙ্গে যুক্ত ছিল থিয়েটার, যাত্রা, পুতুল নাচ-সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পুজোর সময় একটা ৩ দিন ধরে দু'বেলা পাত পেড়ে খাওয়ানো হতো এলাকাবাসীকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব আয়োজনও আজ চুকেছে। তবে দুর্গাপুজোকে কেন্দ্র করে আজও এই কুঞ্জঘাটা রাজবাড়িতে এলাকাবাসীদের ঢল নামে।

আরও পড়ুন-Kolkata Metro: পাতালপথেই পুজোর ১৬ আনা মজা নিন! যাত্রীদের সুবিধার্থে দুরন্ত ব্যবস্থা কলকাতা মেট্রোর!

puja Murshidabad Durga Puja 2025