Migrant worker death: বাবার পথ চেয়ে বসে ছিল দুই খুদে, ফিরল নিথর দেহ! বেঙ্গালুরুতে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

Murshidabad news: পেটের দায়ে ব্যাঙ্গালোরে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পরিযায়ী শ্রমিক আহেদুল শেখের। বহুতল থেকে পড়ে এই অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পড়ুন বিস্তারিত।

Murshidabad news: পেটের দায়ে ব্যাঙ্গালোরে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পরিযায়ী শ্রমিক আহেদুল শেখের। বহুতল থেকে পড়ে এই অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পড়ুন বিস্তারিত।

author-image
Gopal Thakur
New Update
Migrant worker death, Murshidabad news, Bangalore construction accident,মুর্শিদাবাদ সংবাদ, পরিযায়ী শ্রমিকের মৃত্যু, ব্যাঙ্গালোর দুর্ঘটনা

Migrant worker death: কান্নায় ভেঙে পড়েছে শ্রমিকের পরিবার।

পেটের দায়ে ভিনরাজ্যে কাজে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকের নাম আহেদুল শেখ। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ-১ নম্বর ব্লকের মির্জাপুর অঞ্চলের নওদা এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

অভাবের সংসারে নেমে এল অন্ধকার

পরিবার সূত্রে জানা গিয়েছে, আহেদুল শেখের সংসারে চরম অভাব অনটন লেগে ছিল। স্ত্রী ও দুই নাবালক সন্তানের মুখে অন্ন তুলে দিতেই মাস কয়েক আগে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। আশা ছিল, কিছু টাকা জমিয়ে পরিবারের কষ্ট দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন মাঝপথেই শেষ হয়ে গেল।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, ব্যাঙ্গালোরে একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময় আচমকাই পা পিছলে উপর থেকে নিচে পড়ে যান আহেদুল। সহকর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন- ভোটের আগে ‘কাটমানি’ আটকাতে বিরাট তৎপর বাংলার পুলিশ! ঘোষণায় তীব্র শোরগোল, প্রহসন বলে কটাক্ষ বিজেপির

গত বৃহস্পতিবার রাতে আহেদুলের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। দুই নাবালক সন্তানের ‘আব্বা’ ডাক চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ায় এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরাও এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ।

আরও পড়ুন- Madhyamik Exam 2026: খাকি উর্দিই যখন 'দেবদূত'! অসুস্থ পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত গড়ল পুলিশ

"সংসার চালাতে গিয়েই ছেলেটা চলে গেল। এখন এই অসহায় পরিবারটার কী হবে?" আক্ষেপের সুরে বলেন গ্রামের এক বাসিন্দা। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মির্জাপুর অঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, মৃত শ্রমিকের পরিবারটি অত্যন্ত গরিব এবং আহেদুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাই রাজ্য সরকারের কাছে ওই পরিবারের পাশে দাঁড়ানোর এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন-Kolkata Metro: বিপজ্জনক কবি সুভাষ মেট্রোস্টেশন! কেন বন্ধ ব্লু লাইনের প্ল্যাটফর্ম? আসল সত্য ফাঁস করলেন রেলমন্ত্রী

Bengali News Today Murshidabad News Migrant worker death