/indian-express-bangla/media/media_files/2026/01/13/death-2026-01-13-18-18-43.jpg)
Murshidabad migrant worker: মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। এবার চেন্নাইয়ে কাজ করতে গিয়ে ‘খুন’ হওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক পরিযায়ী শ্রমিকের।
মৃত যুবকের নাম আমাই মাঝি (২৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার হাড়োয়া পঞ্চায়েতের গাম্ভীরা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চেন্নাইয়ের তাম্বারাম এলাকায় একটি বহুতল নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন আমাই।
সোমবার সন্ধ্যা নাগাদ তাম্বারাম এলাকাতেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, আমাই মাঝিকে খুন করা হয়েছে। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট তথ্য পরিবারের হাতে এসে পৌঁছয়নি।
আরও পড়ুন- Nipah virus: বাংলায় থাবা নিপা ভাইরাসের, এখনই সতর্ক হোন! এই সংক্রমণ শুধুই বাদুর থেকে নয়
ইতিমধ্যেই ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং দেহ বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছেন পরিবারের সদস্যরা। আমাই মাঝির বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং তিন নাবালক সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিজনেরা।
আরও পড়ুন- SIR: “গোপনে ভোটার নাম কাটার ছক!”, আরও ১ কোটি নাম বাদ দেওয়ার আশঙ্কা মমতার
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, চেন্নাইয়ে আমাই যেখানে কাজ করতেন, সেখানে সুতি থানা এলাকার আরও কয়েকজন যুবক পরিযায়ী শ্রমিক কাজ করেন। সোমবার রাতেই তাঁদের কাছ থেকেই আমাইয়ের মৃত্যুর খবর পায় পরিবার।
আরও পড়ুন-SIR: মাইক্রো অবজারভারদের জন্য কড়া বার্তা! নজরদারিতে নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েলা রানাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই ফের সুতি থানা এলাকার আরেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us