/indian-express-bangla/media/media_files/2026/02/14/murshidabad-migrant-worker-mehedi-hasan-dies-hyderabad-construction-accident-2026-02-14-17-03-31.jpg)
ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার যুবকের
পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম মেহেদি হাসান (৪৬)। তিনি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বোখরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাহাল নগর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন-নবান্ন-দিল্লি সংঘাত চরমে! এবার কি জেলে যাবেন রাজ্যের ৪ দুঁদে অফিসার? নজিরবিহীন হুঁশিয়ারি কমিশনের!
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন মেহেদি। সংসারে স্ত্রী ও তিন সন্তানকে রেখে কাজের সন্ধানে তিনি হায়দরাবাদে নির্মাণ শ্রমিক হিসেবে যোগ দেন। অভিযোগ, সেখানকার একটি নির্মীয়মাণ বহুতলে কাজ করার সময় আচমকাই উপর থেকে লিফটের গর্তে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে।
খবর পেয়ে হায়দরাবাদের স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই দুঃসংবাদ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে বাহাল নগর এলাকায়। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। মৃত মেহেদিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুর ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে পরিবারটি।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের কাছে মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি উঠেছে। পাশাপাশি স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ চেয়ে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন- Nobel Controversy:ইউনুসের নোবেলের অর্ধেক কি তসলিমা বেগমের? বিস্ফোরক অভিযোগে সরব তসলিমা নাসরিন!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us