/indian-express-bangla/media/media_files/2025/09/20/acci-2025-09-20-11-23-28.jpg)
Jangipur Hospital: জঙ্গিপুর হাসপাতাল।
overspeeding accident: শনিবার ভোরে রঘুনাথগঞ্জের জংশি মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন অন্তত ১০ জন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান উল্টে যায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। গুরুতর জখমদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে জঙ্গিপুরের দিক থেকে শ্রমিকদের নিয়ে রওনা হয়েছিল ওই পিকআপ ভ্যান। হকারি করার উদ্দেশ্যে কুলি হিসেবে যাত্রা করছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, অত্যধিক গতিতে গাড়িটি আসছিল। হঠাৎই জংশি মোড়ের কাছে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে জাতীয় সড়কের ধারে উল্টে যায় পিকআপটি। দুর্ঘটনার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- House Collapse:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি, লাগাতার বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়!
বড়সড় শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহযোগিতায় আহতদের গাড়ি থেকে বার করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আপাতত সকলেরই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
ঘটনার জেরে সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রঘুনাথগঞ্জ জুড়ে। জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন-Body found:তৃণমূলকর্মী খুনে অন্যতম অভিযুক্তের পচাগলা দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য, তদন্তে পুলিশ
এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ওই এলাকায় দ্রুতগতির গাড়ি চলাচল করে। পুলিশকে আরও কঠোরভাবে নজরদারি চালানোর দাবি উঠেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us