দীর্ঘ যানযটে নাকাল মানুষ, প্রসব যন্ত্রণায় কাতর মহিলা, টোটোতেই কন্যা সন্তান প্রসব, মানবিকতার নজির গড়ল বাংলা

এই ঘটনা ফের একবার সামনে আনল, রাস্তায় দীর্ঘ যানজট কীভাবে জরুরি পরিস্থিতিতে ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে রোগী পরিবহণ ও জরুরি পরিষেবার ক্ষেত্রে যানজট যে কতটা বিপজ্জনক হতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট।

এই ঘটনা ফের একবার সামনে আনল, রাস্তায় দীর্ঘ যানজট কীভাবে জরুরি পরিস্থিতিতে ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে রোগী পরিবহণ ও জরুরি পরিষেবার ক্ষেত্রে যানজট যে কতটা বিপজ্জনক হতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad news, Raghunathganj traffic jam, childbirth in toto, pregnant woman delivery, Jangipur sub divisional hospital, Raghunathganj Fulthala bus stand, road traffic congestion, emergency medical services, West Bengal local news, Murshidabad incident

টোটোতেই কন্যা সন্তান প্রসব, মানবিকতার নজির গড়ল বাংলা

দীর্ঘ যানজটের জেরে টোটোর মধ্যেই সন্তান প্রসব করতে বাধ্য হলেন এক গর্ভবতী মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। বুধবার সকালে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাঁকে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি টোটোতে রওনা দেন। কিন্তু হাসপাতালো পৌঁছানোর আগেই টোটোতেই প্রসব করাতে বাধ্য হন। প্রসূতির বাপের বাড়ি রঘুনাথগঞ্জের তেঘড়ি এলাকায়।

Advertisment

আরও পড়ুন- পুরুলিয়া থেকে বিজেপিকে নিশানা, ভোটের আগে 'লক্ষ্মীর ভান্ডার' নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের

জানা গিয়েছে, প্রসূতিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দিলেও তীব্র যানজটে আটকে যায় টোটো। দুর্ভাগ্যবশত ফুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছতেই টোটোটি আর এগোতে পারেনি। এক জায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে। চারদিকে গাড়ির দীর্ঘ সারি, সামান্য এগোনোরও কোনও উপায় ছিল না। অন্য পথ দিয়ে যাওয়ার বিকল্প পরিস্থিতিও ছিল না। এই সময় প্রসূতির যন্ত্রণা ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আর কোনও উপায় না দেখে টোটোর মধ্যেই তড়িঘড়ি প্রসবের ব্যবস্থা করা হয়।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন মহিলা ও পথচলতি মানুষ মানবিকতার পরিচয় দিয়ে সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের সহযোগিতাতেই টোটোর মধ্যেই নিরাপদে একটি কন্যাসন্তানের জন্ম দেন ওই গর্ভবতী মহিলা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং আশপাশে ভিড় জমে যায়।

সন্তান প্রসবের পর স্থানীয়দের উদ্যোগে দ্রুত একটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। পরে মা ও নবজাতককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন।

আরও পড়ুন-রণক্ষেত্র কলকাতা! "বর্বর সরকার, ইতর পুলিশ", আশাকর্মীদের উপর পুলিশি নির্যাতনে গর্জে উঠলেন শুভেন্দু

এই ঘটনা ফের একবার সামনে আনল, রাস্তায় দীর্ঘ যানজট কীভাবে জরুরি পরিস্থিতিতে ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে রোগী পরিবহণ ও জরুরি পরিষেবার ক্ষেত্রে যানজট যে কতটা বিপজ্জনক হতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে অবিলম্বে যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি মানবিকতা যে এখনও বেঁচে আছে তা-ও এই ঘটনা প্রমাণ করে। 

West Bengal NEWS Murshidabad News