সেনাবাহিনীতে যোগদান স্রেফ স্বপ্নই রয়ে গেল, ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু তরতাজা যুবকের, শোকে ভাসল পরিবার

ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দান। সেই আর্মি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।

ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দান। সেই আর্মি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad road accident, army exam preparation, youth killed in lorry accident, Suti police station accident, Murshidabad national highway accident, Rahul Singh death, army aspirant killed, Bengal road accident news, lorry hit runners, Jangipur hospital accident

ভয়ঙ্কর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

ইচ্ছা ছিল সেনাবাহিনীতে যোগ দান। সেই আর্মি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়েই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।  বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মুরালিপুকুর এলাকায় জাতীয় সড়কের ধারে দৌড়ানোর সময় একটি দ্রুতগতির লরির ধাক্কায় প্রাণ হারান ২২ বছর বয়সী রাহুল সিংহ। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে রাহুল সিংহ তাঁর বন্ধু সুমন দাসের সঙ্গে সেনার নিয়োগ পরীক্ষার শারীরিক প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সড়কের পাশে দৌড়াচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি লরি আচমকাই এসে তাঁদের ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার তীব্রতায় রাহুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা রাহুল সিংহকে মৃত বলে ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর আহত হন সুমন দাস। প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের আবহ তৈরি হয়। রাহুলের অকালমৃত্যুতে তাঁর পরিবার গভীরভাবে ভেঙে পড়েছে। পরিবারের সদস্যদের দাবি, ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখছিলেন রাহুল। স্বপ্ন পূরণের আগেই এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় জলজ্যান্তছেলের চলে যাওয়াকে মানতে পারছেন না পরিবার থেকে প্রতিবেশি কেউ'ই।

ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লরিটি অতিরিক্ত গতিতে ছিল কিনা এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন- ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

accident