Murshidabad News: হোয়াটসঅ্যাপ খুলত পাকিস্তানে, সিম কার্ড থাকত মুর্শিদাবাদে! মধ্যরাতে নাটকীয় গ্রেফতারি!

Pak spy suspect arrest: মুর্শিদাবাদের লালবাগে এসটিএফ-এর বড় সাফল্য। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার সুমন শেখ। ওটিপি জালিয়াতি করে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ। জুহাব শেখের পর এবার জালে সুমন। পড়ুন বিস্তারিত।

Pak spy suspect arrest: মুর্শিদাবাদের লালবাগে এসটিএফ-এর বড় সাফল্য। পাক গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার সুমন শেখ। ওটিপি জালিয়াতি করে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ। জুহাব শেখের পর এবার জালে সুমন। পড়ুন বিস্তারিত।

author-image
Gopal Thakur
New Update
STF Murshidabad, Pak spy suspect arrest, Suman Sheikh Murshidabad, Juhab Sheikh arrest news,Murshidabad News, মুর্শিদাবাদ এসটিএফ (STF)  ,পাক গুপ্তচর সন্দেহ,  সুমন শেখ লালবাগ,  জুহাব শেখ, গ্রেপ্তার  ,পশ্চিমবঙ্গ পুলিশ এসটিএফ

Pak spy suspect arrest: পাক গুপ্তচর গ্রেফতার।

সীমান্ত জেলা মুর্শিদাবাদে আবারও সক্রিয় পাক গুপ্তচর চক্র? লালবাগ থানার গুধিয়া এলাকা থেকে সুমন শেখ নামে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত যুবকের বিরুদ্ধে পাকিস্তানে তথ্য পাচার ও ওটিপি (OTP) জালিয়াতির মাধ্যমে বিদেশি হ্যান্ডলারদের সাহায্য করার গুরুতর অভিযোগ উঠেছে।

Advertisment

পুরনো সূত্র ধরে জালে সুমন

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে এই গুধিয়া এলাকা থেকেই জুহাব শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এসটিএফ। তাকে জেরা করেই সুমনের নাম উঠে আসে। জানা গিয়েছে, সুমন পুণের একটি লেদ কারখানায় কাজ করত। জুহাবের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং সেই সূত্র ধরেই এসটিএফ সুমনের হদিশ পায়।

আরও পড়ুন- Mukul Roy death: "মায়ের কাছেই চলে গেলেন বাবা", মুকুল রায়ের প্রয়াণে ভেঙে পড়েছেন একমাত্র পুত্র শুভ্রাংশু

Advertisment

যেভাবে চলত কারসাজি

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোবাইল সিমের ওটিপি শেয়ার করার একটি চক্র কাজ করছিল এখানে। ভারতের সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হতো। সেই অ্যাকাউন্টের মাধ্যমেই চলত গোপন যোগাযোগ ও তথ্য আদান-প্রদান। সুমন এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিল বলে সন্দেহ করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন-Mukul Roy Death LIVE: বঙ্গ রাজনীতির মহীরুহ পতন, প্রয়াত মুকুল রায়

"ছেলেকে ফাঁসানো হয়েছে", দাবি পরিবারের

এদিকে সুমনের গ্রেফতারির পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। সুমনের মা মেনকা বিবির দাবি, "আমার ছেলে ইদানীং ফার্নিচারের কাজ করছিল। ও অন্য কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত নয়। ছেলেকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে।" সুমনের কাকাও একই দাবি তুলে জানিয়েছেন, ষড়যন্ত্র করে তাঁর ভাইপোকে এই ঘটনায় জড়ানো হয়েছে।

আরও পড়ুন-Mukul Roy Death: রাজনীতির জগতে ইন্দ্রপতন, প্রয়াত মুকুল রায়, শোকের ছায়া রাজনৈতিক মহলে

ধৃত সুমনকে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় কতদূর তা খতিয়ে দেখছে এসটিএফ। জুহাব ও সুমনের বাইরে আর কারা এই ওটিপি জালিয়াতি ও পাক গুপ্তচরদের সহায়তার কাজে যুক্ত, তা জানার চেষ্টা চলছে।

pakistan Murshidabad News STF Murshidabad