/indian-express-bangla/media/media_files/2025/12/20/trinamool-congress-2025-12-20-14-31-04.jpg)
মোদীর বঙ্গ সফরের দিনই তৃণমূলের অন্দরে ভূমিকম্প
ভোটের আগে বিরাট বিপাকে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবীরের পর ফের মুর্শিদাবাদে দলে ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা শাহানাজ বেগম মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি ও রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অবশেষে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কেন্দ্রীয় কংগ্রেস কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে কংগ্রেসে যোগদান করেন। এছাড়াও জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস সংগঠনের সহ-সভাপতি জালাল উদ্দিন শেখ এদিন অধীর রঞ্জন চৌধুরীর হাত থেকে জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে কংগ্রেসে যোগদান করেন।
আরও পড়ুন- ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল কোথায়? কী জানালেন বাংলাদেশ পুলিশের এই কর্তা?
আরও পড়ুন-খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট, কী জানালেন ব্যক্তিগত চিকিৎসক?
তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন। আনুষ্ঠানিকভাবে মাত্র দু'দিন আগেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের দাপুটে নেত্রী শাহনাজ বেগম। অবশেষে আজ শনিবার অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকেই এই ভাঙন আরও স্পষ্ট হচ্ছে। সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দেন। এবার জেলা পরিষদের সদস্যা ও প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী শাহনাজ বেগম কার্যত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। এর মাঝেই আবার আগামী ২২ তারিখ নিজের নতুন গঠনের ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন বর্তমানে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু হয়েছে জোরকদমে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে ধীরে ধীরে সংগঠন শক্তিশালী করছে আসাদউদ্দীন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম এবং নওশাদ সিদ্দিকির আইএসএফ। এমন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দল ছাড়লেন একদা তৃণমূলের দাপুটে নেত্রী, প্রাক্তন সহ-সভাধিপতি শাহনাজ বেগম।দলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর দাবি, দলের একাংশের দুর্নীতি নিয়ে তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন। তবে সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেই তিনি জানিয়েছেন। এদিন তিনি তৃণমূল ছাড়ার পর দুর্নীতির অভিযোগের প্রেক্ষিপ্তে একাধিক তথ্য প্রমাণ ও পেশ করেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, "দুর্নীতিটাই তৃণমূলের হাতিয়ার হয়ে উঠেছে। আমি কখনও দুর্নীতিতে যুক্ত নই। তার তার দায়ভার আমি কোনও ভাবেই নেব না"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us