/indian-express-bangla/media/media_files/2025/10/08/cv-2025-10-08-16-13-15.jpg)
CV Ananda Bose: রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কেন্দ্র করে নড়েচড়ে বসল রাজভবন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে হুমায়ুন কবীরকে আগাম গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। তবে মসজিদ নির্মাণের জমি এখনও জোগাড় হয়নি। এক্ষেত্রে প্রশাসনকেই দায়ী করেছেন হুমায়ুন। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাঁর। এর জেরে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।
আরও পড়ুন- WB primary teachers scam verdict live: প্রাথমিকে ৩২ হাজার চাকরি থাকবে না যাবে? আজই ফয়সালা হাইকোর্টে
বেলডাঙার এসডিপিও–র উদ্দেশে বিধায়কের হুঁশিয়ারি, “আগুন নিয়ে খেলবেন না।” এমনকী পুলিশের ওই কর্তাকে কলার ধরে টেনে আনার হুমকিও শোনা গিয়েছিল তাঁর মুখে। এছাড়া তিনি আরও দাবি করেন, “৬ তারিখ রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক মুসলমানদের দখলে থাকবে।”
তৃণমূল বিধায়কের এই মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে জেলা প্রশাসনসহ রাজনৈতিক মহলে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্যপাল মনে করছেন, এই ধরনের মন্তব্য রাজ্যের শান্তি-শৃঙ্খলাকে বিঘ্নিত করতে পারে।
তাই প্রয়োজন হলে বিধায়ককে আগাম গ্রেপ্তার করা উচিত বলেই নির্দেশ দিয়েছেন তিনি।সূত্রের খবর, এই বিষয়ে রাজ্য সরকারের পদক্ষেপ যথেষ্ট না হলে রাজ্যপাল নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us