Murshidabad News: মুখ্যমন্ত্রীর আশ্বাসের বাস্তব রূপ! ভিনরাজ্যে খুন হওয়া শ্রমিকের মায়ের হাতে সরকারি চাকরি

Jewel Rana killed in Odisha: ওড়িশায় খুন হওয়া মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল রানার পরিবারে স্বস্তি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে সরকারি চাকরি পেলেন তাঁর মা।

Jewel Rana killed in Odisha: ওড়িশায় খুন হওয়া মুর্শিদাবাদের শ্রমিক জুয়েল রানার পরিবারে স্বস্তি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে সরকারি চাকরি পেলেন তাঁর মা।

author-image
IE Bangla Web Desk
New Update
Jewel Rana killed in Odisha,  Murshidabad migrant worker murder  ,Odisha labour killing news  ,West Bengal government job assistance  ,Mamata Banerjee assurance worker family,  Government job to victim’s family,  Migrant worker safety India,  Jangipur MP Khalilur Rahman  ,Suti block BL&LRO job  ,Bengal government humanitarian step,ওড়িশায় খুন শ্রমিক  ,জুয়েল রানা খুন,  মুর্শিদাবাদের শ্রমিক মৃত্যু,  ভিনরাজ্যে কাজ করতে গিয়ে খুন  ,জুয়েল রানার পরিবার  ,সরকারি চাকরি পেলেন মা  ,মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস,  রাজ্য সরকারের মানবিক উদ্যোগ  ,সুতি ব্লক BL&LRO,  পরিযায়ী শ্রমিক নিরাপত্তা

Jewel Rana killed in Odisha: সরকারি চাকরির নিয়োগপত্র হাতে পেলেন জুয়েল রানার মা।

ওড়িশায় কাজ করতে গিয়ে খুন হওয়া মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামের শ্রমিক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস অনুযায়ী অবশেষে সরকারি চাকরি পেলেন জুয়েল রানার মা। বুধবার থেকেই তিনি সুতি–১ ব্লকের ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস (BL&LRO)-এ অ্যাটেন্ডেন্ট পদে কাজ শুরু করছেন।

Advertisment

মঙ্গলবার সুতি-১ বিডিও অফিসে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয় জুয়েল রানার মায়ের হাতে। ওই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সুতি-১ ব্লকের বিডিও অরুপ সাহা-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও কর্মীরা।

আরও পড়ুন- West Bengal cold wave: জমে যাচ্ছে বাংলা! সর্বকালীন রেকর্ড ভাঙার মুখে এবারের শীত? শৈত্যপ্রবাহের আশঙ্কা কোন কোন জেলায়?

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশেই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যাতে শোকাহত পরিবারটি আর্থিক ও সামাজিক নিরাপত্তা পেতে পারে।

আরও পড়ুন-Dzongu: যেখানে প্রকৃতি কথা বলে, মানুষ শোনে! হিমালয়ের কোলে লুকিয়ে থাকা স্বর্গ ‘জোঙ্গু’

এর আগেই রাজ্য সরকারের তরফে জুয়েল রানার পরিবারকে দু’লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছিল। সেই সহায়তার পাশাপাশি এবার স্থায়ী সরকারি চাকরি পাওয়ায় পরিবারটির ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও আশ্বাস ফিরল।

আরও পড়ুন-কোষাগার ফাঁকা, চাকরি ছাঁটাই! শতাব্দী প্রাচীন পুরসভায় অচলাবস্থা চরমে

নিয়োগপত্র হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জুয়েল রানার মা। তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু সরকারের এই সহানুভূতি আমাদের বেঁচে থাকার শক্তি জোগাচ্ছে।”

উল্লেখ্য, কয়েকদিন আগে জীবিকার সন্ধানে উড়িষ্যায় কাজে গিয়ে নির্মমভাবে খুন হন জুয়েল রানা। ওই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ-সহ গোটা রাজ্য এবং দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের উদ্যোগকে মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক মহল।

Mamata Banerjee odisha migrant worker Migrant worker death Jewel Rana killed in Odisha