প্রবল ঠাণ্ডায় অচেনা পৃথিবীতে একলা পড়ে সদ্যজাত, রাতভর পাহারায় নজির গড়ল পথ কুকুর, অবাক এলাকাবাসী

না ঘেউ ঘেউ, না দৌড়ঝাঁপ, শুধু সতর্ক চোখে পাহারা! ভোরের আলো না ফুটলে কেউ যেন শিশুটির ধারে কাছে না আসতে পারে সেদিকে রাত ভোর ছিল সতর্ক নজর।

না ঘেউ ঘেউ, না দৌড়ঝাঁপ, শুধু সতর্ক চোখে পাহারা! ভোরের আলো না ফুটলে কেউ যেন শিশুটির ধারে কাছে না আসতে পারে সেদিকে রাত ভোর ছিল সতর্ক নজর।

author-image
IE Bangla Web Desk
New Update
নবদ্বীপ, নবজাতক উদ্ধার, কুকুরে ঘেরা নবজাতক, রেল কলোনি নবজাতক, নদিয়া জেলা খবর, পশ্চিমবঙ্গ সংবাদ, abandoned baby, stray dogs protect baby, Nadia news, West Bengal news, newborn rescue, Maheshganj Hospital, Krishnanagar Sadar Hospital, Child Help authorities, Sri Chaitanya Mahaprabhu compassion

নবদ্বীপে ঘটে গেল এক হৃদয় স্পর্শী ঘটনা।

নবদ্বীপে ঘটে গেল এক হৃদয় স্পর্শী ঘটনা। রেল কলোনির বাথরুমের সামনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পড়ে ছিল এক সদ্যজাতক। গায়ে তখনও লেগে রক্ত! নেই একচিলতে কাপড়, কম্বল তো দূরের কথা। নেই কোন জন্ম পরিচয় নয়। অচেনা পৃথিবীতে সম্পূর্ণ একা।

Advertisment

কথায় আছে যার কেউ নেই, তার পাশে ভগবান রয়েছেন, সেই প্রবাদ বাক্যই যেন সত্যি হল। রাত ভর প্রবল ঠান্ডায় সদ্যজাতকে পাহারা দিল এলাকারই কয়েকটি পথকুকুর। যে পথ কুকুররা মানুষের কাছে ব্রাত্য সেই সেই কুকুররাই রক্ষা করল এক রত্তি শিশুকে।

'চাকরি খাওয়ার পক্ষে রাজ্য সরকার নয়, ৩২ হাজারের চাকরি বহাল রাখার রায় ঘোষণা হতেই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Advertisment

স্থানীয়রা জানান, একটানা পুরো রাত সদ্যজাত-র চারদিকে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে ছিল কুকুরগুলি। না ঘেউ ঘেউ, না দৌড়ঝাঁপ, শুধু সতর্ক চোখে পাহারা! ভোরের আলো না ফুটলে কেউ যেন শিশুটির ধারে কাছে না আসতে পারে, সেদিকে রাত ভোর ছিল সতর্ক নজর।

প্রথম এই দৃশ্যটি দেখেন স্থানীয় বাসিন্দা শুক্লা মণ্ডল। তাঁর কথায়,“ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখলাম যে গায়ে কাঁটা দিচ্ছিল। কুকুরগুলো শান্ত ভাবে বাচ্চাটির পাশে দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছিল।”

Ghost Voters: বাংলায় ভূতের দৌরাত্ম্য? মৃত্যুতেও যেন ভোটে বাধা নেই! কমিশনের তালিকায় 'অমর' মানুষের দল

আরেক বাসিন্দা সুভাষ পাল বলেন,“ভোরে শিশুর কান্না শুনেছিলাম। ভেবেছিলাম কোনও বাড়িতে অসুস্থ বাচ্চা আছে। কখনও ভাবিনি বাইরে পড়ে আছে নবজাতক, আর কুকুরগুলো পাহারা দিচ্ছে।”

'অভিজিৎ গাঙ্গুলী সঠিক জায়গাটি ধরেছিলেন সেটা বেঠিক হওয়ার জায়গা নেই', প্রাথমিক মামলায় বললেন শুভেন্দু

শুক্লা ধীরে ধীরে এগিয়ে যেতেই কুকুরগুলি শান্তভাবে সরে দাঁড়ায়। তিনি নিজের ওড়নায় শিশুটিকে জড়িয়ে নেন। তড়িঘড়ি মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবজাতককে, পরে রেফার করা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। চিকিৎসকদের মতে, শিশুটির দেহে কোনও আঘাত নেই। তাঁদের অনুমান, জন্মের কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল।

পুলিশের সন্দেহ, স্থানীয় কেউ রাতের অন্ধকারে শিশুটিকে সেখানে রেখে যায়। নবদ্বীপ থানার পুলিশ ও চাইল্ড হেল্পলাইন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে শহরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই শান্ত পথকুকুরগুলি। এক রেলকর্মীর কথায়,“যে কুকুরগুলোকে আমরা সামান্যখেতে দিই না কাছে এলে তাড়িয়ে দিই, তারাই আজ বিরাট মানবিকতার অনন্য উদাহরণ হয়ে থাকল।”

Offbeat destinations: উত্তরবঙ্গের লুকানো স্বর্গ মংপং! ছবির মতো সুন্দর প্রান্তের অপরূপ-অসাধারণ শোভায় মন মজবেই!

নবদ্বীপের কয়েকজন প্রবীণ নাগরিক বলছেন, এই শহর চৈতন্য মহাপ্রভুর দয়ার শিক্ষায় অভ্যস্ত। “হয়তো সেই করুণার ছোঁয়াই কাজ করেছে পশুগুলোর মধ্যে,”।

West Bengal New Born Stray Dog New born baby