Kaliganj: কালীগঞ্জের সমবায় ভোটে খাতাই খুলতে পারল না তৃণমূল, সব আসনেই জয়ী বামেরা

Kaliganj cooperative election:কালীগঞ্জ সমবায় সমিতির নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা নটি আসনেই জয়ী হন। তৃণমূল প্রার্থীরা একটি আসনেও জয় পাননি। স্বাভাবিকভাবেই শাসকদলের অন্দরে বিষয়টি নিয়ে চর্চা বাড়ছে।

Kaliganj cooperative election:কালীগঞ্জ সমবায় সমিতির নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীরা নটি আসনেই জয়ী হন। তৃণমূল প্রার্থীরা একটি আসনেও জয় পাননি। স্বাভাবিকভাবেই শাসকদলের অন্দরে বিষয়টি নিয়ে চর্চা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kaliganj cooperative election,  TMC defeat news,  Left Front victory  ,Nadia politics , Cooperative society vote,কালীগঞ্জ সমবায় নির্বাচন  ,তৃণমূল হারের খবর  ,বামফ্রন্ট জয়,  নদিয়ার রাজনীতি  ,সমবায় সমিতির ভোট

Left Front victory: প্রতীকী ছবি।

Nadia politics: নদিয়ার কালীগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল প্রার্থীরা খাতায় খুলতে পারলেন না। দীর্ঘদিন ধরে এই সমিতিতে নির্বাচন হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষমেষ সম্প্রতি এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয় এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হয়, যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়।

Advertisment

নির্বাচনের ফলাফলে বামফ্রন্ট সমর্থিত প্রার্থীরা নটি আসনেই জয়ী হন। এই ফলাফল তৃণমূল শিবিরের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমবায় ভোটের ফলাফল বামফ্রন্টের জন্য শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে।

আরও পড়ুন- West Bengal News LIVE Updates: আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে 'মাস্টারপ্ল্যান' রেডি অমিত শাহের?

কালীগঞ্জের রাজনৈতিক ইতিহাসও এই নির্বাচনের গুরুত্বকে বাড়িয়ে তোলে। গত ২৩ জুন অনুষ্ঠিত কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পরই এখানকার বাসিন্দা ছোট্ট তামান্না খাতুনের প্রাণ চলে গিয়েছিল বোমাবাজিতে। ওই সময় তৃণমূল উপনির্বাচনে জয়ী হয়ে বিজয় মিছিল বের করেছিল। কিন্তু সেই মিছিল থেকেই ঘটে বোমাবাজি। ওই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

আরও পড়ুন-SIR hearing: ‘কমিশনের জমিদারি মানব না’, SIR শুনানি বন্ধ করে দিয়ে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের

নির্বাচনের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়। এই পরিস্থিতিতেও তৃণমূল প্রার্থীরা খাতায় খুলতে না পারায় বাম শিবিরের উচ্ছ্বাস চোখে পড়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল আগামী বিধানসভা নির্বাচনের জন্য অনন্ত কালীগঞ্জ এলাকায় কৌশলগত প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন-Offbeat destinations: সবুজ পাহাড়, ঝরনার গান আর স্বর্গীয় নিস্তব্ধতা, কার্শিয়ঙের বংকুলুং চমকে দিচ্ছে ভ্রমণপিপাসুদের

CPIM Bangla News Kaliganj cooperative election TMC defeat news Left Front victory Nadia politics