SIR Hearing: একদিনে ২৮ হাজার শুনানি! নদিয়ায় SIR নিয়ে চরম চাপ, উদ্বেগে সাধারণ মানুষ

West Bengal Voter List:নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে শুরু হল SIR শুনানি। জেলার বিভিন্ন বিডিও অফিস, মহকুমাশাসকের দপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি অফিসগুলিতে এই শুনানির আয়োজন করা হয়েছে।

West Bengal Voter List:নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে শুরু হল SIR শুনানি। জেলার বিভিন্ন বিডিও অফিস, মহকুমাশাসকের দপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি অফিসগুলিতে এই শুনানির আয়োজন করা হয়েছে।

author-image
Mousumi Das Patra
New Update
Hooghly SIR hearing,  Asit Majumdar TMC,  BLA-2 controversy  ,Election Commission guideline  ,SIR hearing stopped,  Chuchura Magra block  ,West Bengal voter list update , TMC vs Election Commission  ,Hooghly political news,হুগলি এসআইআর শুনানি  ,অসিত মজুমদার তৃণমূল  ,বিএলএ-২ বিতর্ক,  নির্বাচন কমিশন গাইডলাইন  ,এসআইআর শুনানি বন্ধ  ,চুঁচুড়া মগরা ব্লক  ,ভোটার তালিকা সংশোধন,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন  ,হুগলি রাজনৈতিক খবর

SIR voter list 2025: প্রতীকী ছবি।

নদিয়া জেলার ১৭টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে SIR (Special Intensive Revision) সংক্রান্ত শুনানি। শনিবার প্রথম দিনেই প্রায় সাড়ে তিন হাজার ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এই শুনানি ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

Advertisment

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় SIR-এর শুনানি চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়সীমার মধ্যে প্রতিদিন সর্বাধিক ২৮ হাজারেরও বেশি মানুষের শুনানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলার বিভিন্ন বিডিও অফিস, মহকুমাশাসকের দপ্তর এবং সংশ্লিষ্ট সরকারি অফিসগুলিতে এই শুনানির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- Abhishek Banerjee: ‘ভোটার বাছছে BJP! গায়ের জোরে SIR’, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা অথবা ‘নো ম্যাপিং’ হিসেবে চিহ্নিত ভোটারের সংখ্যা নদিয়া জেলায় প্রায় ২ লক্ষ ৮১ হাজার। এর মধ্যে উত্তর সাংগঠনিক জেলায় এই সংখ্যা ৫২ হাজারের বেশি, অন্যদিকে দক্ষিণ সাংগঠনিক জেলায় প্রায় ২ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম রয়েছে।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের

উল্লেখযোগ্যভাবে, দক্ষিণ সাংগঠনিক জেলা তথা রানাঘাট লোকসভা কেন্দ্র মূলত মতুয়া অধ্যুষিত এলাকা, অন্যদিকে কৃষ্ণনগর উত্তর লোকসভা কেন্দ্র মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, নো ম্যাপিং হিসেবে চিহ্নিত ভোটারদের প্রায় ৫০ শতাংশের কাছে ইতিমধ্যেই শুনানির নোটিশ পৌঁছে গিয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ১০ জন করে অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) এই শুনানি পরিচালনা করবেন। গোটা জেলায় মোট ১৭ জন ERO এবং ১৭৫ জন AERO নিয়োগ করা হয়েছে। প্রত্যেক আধিকারিক দিনে সর্বাধিক ১৫০ জনের শুনানি নিতে পারবেন বলে জানানো হয়েছে। সেই হিসেবেই এক দিনে জেলায় ২৮ হাজারেরও বেশি শুনানি সম্ভব বলে প্রশাসনিক সূত্রের দাবি।

আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা

শুনানির স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে মাইক্রো অবজারভারও মোতায়েন করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতিটি বিধানসভায় ১৫ জন করে মাইক্রো অবজারভার থাকবেন। ফলে গোটা জেলায় মোট ২৫৫ জন মাইক্রো অবজারভার এই শুনানি প্রক্রিয়ার উপর নজরদারি চালাচ্ছেন।

এ প্রসঙ্গে নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত বলেন, “সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। নির্ধারিত নিয়ম মেনেই শুনানি চলছে। বর্তমানে কোনও সমস্যার কথা আমাদের জানা নেই।”

SIR Nadia district news Draft voter list 2026 2002 voter list