Train Accident: শিয়ালদহ দক্ষিণ শাখায় বড়সড় দুর্ঘটনা! প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে ইঞ্জিনভ্যানে ধাক্কা লোকাল ট্রেনের

level crossing accident: শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন দুর্ঘটনা। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এদিন এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

level crossing accident: শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন দুর্ঘটনা। প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে এদিন এই দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Taherpur train accident, Modi rally Bengal, train hit people, Nadia district accident, railway police investigation, BJP rally tragedy, West Bengal news today,তাহেরপুর ট্রেন দুর্ঘটনা, মোদির সভা, ট্রেনের ধাক্কায় মৃত্যু, নদিয়া জেলা দুর্ঘটনা, রেল পুলিশের তদন্ত, বিজেপি সভার দুর্ঘটনা, আজকের বাংলা খবর

Local Train: প্রতীকী ছবি।

শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের করঞ্জলি এবং নিশ্চিন্তপুর স্টেশনের মাঝের প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে বুধবার বেলা পৌনে বারোটার দিকে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

Advertisment

ওই এলাকায় লেভেল ক্রসিং না থাকায় এদিন বেলা পৌনে বারোটা নাগাদ রেললাইনের উপর দিয়ে পারাপার হচ্ছিল একটি ইঞ্জিন ভ্যান। ঠিক সেই সময় নামখানা-গামী একটি লোকাল ট্রেন সজোরে এসে ওই ইঞ্জিনভ্যানকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ইঞ্জিনভ্যানটি বহু দূরে ছিটকে পড়ে। কিন্তু চালক আগেভাগেই বিপদের আশঙ্কা বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যান। ফলে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুন- SSC Case:পার্থের পর কল্যাণময়! নিয়োগ দুর্নীতি মামলায় ফের এক অভিযুক্তের মুক্তির পথে সবুজ সংকেত

Advertisment

দুর্ঘটনার কারণে প্রায় আট ঘণ্টা ধরে ওই এলাকার ট্রেন চলাচল বন্ধ থাকে। লোকাল ট্রেনের যাত্রীরা ট্রেনে আটকা পড়েন। পরে আশেপাশের এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্যোগ নিয়ে রেললাইনের ওপর থেকে ছিটকে পড়া ইঞ্জিনভ্যান সরানোর ব্যবস্থা করেন। আধঘন্টা চেষ্টা শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সরকারের আপত্তি উড়িয়ে মেমারিতে শুভেন্দুর সভায় ছাড়

রেল সূত্রের মতে, দুর্ঘটনাটি প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ের কারণে ঘটে। শিয়ালদহ দক্ষিণ শাখার কর্তৃপক্ষ ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ক্রসিংটির যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন বিপদ এড়ানো যেত।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, শহরের বিভিন্ন লেভেল ক্রসিংয়ে প্রহরীহীনতা ও নিরাপত্তার অভাব কতটা বিপজ্জনক হতে পারে। রেল বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Local Train Train Accident Namkhana Sealdah Division